জনপদ

তেজগাঁও ট্রাকস্ট্যান্ডের আগুন নিয়ন্ত্রণে

অগ্নিনির্বাপণ কাজে অংশ নেওয়া ফায়ার সার্ভিস কর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফায়ার সার্ভিস কর্মীরা তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর তেজগাঁওয়ে একটি ট্রাকস্ট্যান্ডে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে।

রোববার (১২ জানুয়ারি) সকাল ৮টা ৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে কাজ শুরু করে। পরে সকাল ৮টা ৩৩ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (মিডিয়া সেল) মো. তালহা বিন জসিম এ তথ্য জানিয়েছেন।

এর আগে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. শাহজাহান বলেন, রোববার সকাল ৮টা ৫ মিনিটে আগুন লাগার খবর আসে। পরে ৮টা ১০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। ট্রাকস্ট্যান্ডের একটি গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

 

বিষয়:আগুন নিয়ন্ত্রণে ট্রাকস্ট্যান্ড তেজগাঁও ভয়াবহ আগুন রাজধানী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…