চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবশেষে ব্রাহ্মণবাড়িয়ায় আদালতের বিচারিক কাজে ফিরেছেন আইনজীবীরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৯ অপরাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০২৩
- সেমি লিড, জনপদ, ব্রাহ্মণবাড়িয়া
A A
ব্রাহ্মণবাড়িয়ায় আদালতের বিচারিক কাজে ফিরেছেন আইনজীবীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মনজুরুল আলম: অবশেষে ব্রাহ্মণবাড়িয়ার সব আদালতের বিচারিক কাজে অংশ নিয়েছেন আইনজীবীরা। এর ফলে দীর্ঘ সময়ের জটিলতার অবসান হয়ে আজ মঙ্গলবার সকাল থেকে প্রাণ ফিরেছে আদালত প্রাঙ্গণে।

এতে ব্রাহ্মণবাড়িয়ার ২২টি আদালতের বিচারিক কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।

জানা যায়, নারী ও শিশু-১ আদালতের বিচারক মোঃ ফারুক ছুটিতে চলে যাওয়ায় বর্জনের আওতায় থাকা এই আদালতের কার্যক্রমেও অংশ নিয়েছেন আইনজীবীরা। এইসাথে জেলা জজ আদালত ও চীফ জুডিশিয়ালও চিরচেনা রুপে ফিরেছে। সকাল থেকেই বিচারাঙ্গণে বিচারপ্রার্থীদের ভীড় লক্ষ্য করা গেছে।

Banglabid

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শামসুজ্জামান চৌধুরী কানন জানান, আদালতের অচলাবস্থা নিরসনে গত রোববার আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক, স্থানীয় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, আইন সচিব গোলাম সারোয়াসহ সংশ্লিষ্ট সবার সাথে আইনজীবীদের বৈঠক হয়।

বৈঠকে তাদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে সোমবার ১৩ ফেব্রুয়ারী বিশেষ সাধারণ সভা করে নারী ও শিশু-১ আদালত এর বিচারক মোঃ ফারুক ছুটিতে না যাওয়া পর্যন্ত ওই আদালত ব্যতীত সকল আদালতের উপর থেকে বর্জন কর্মসূচী প্রত্যাহার করে নেয়া হয়।

তবে নারী ও শিশু-১ আদালত এর বিচারক ছুটিতে চলে যাওয়ায় সেই আদালতের দায়িত্ব পালন করছেন নারী ও শিশু-৩ আদালতের বিচারক মোঃ রবিউল আলম। আর সেক্ষেত্রে আইনজীবীদের কোন সমস্যা না থাকায় তারা নারী ও শিশু-৩ আদালতেই নারী ও শিশু -১ আদালতের বিচারিক কাজে অংশ নেয়া শুরু করেছেন। এর ফলে সকল আদালতের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।

Reneta

উল্লেখ্য, গত ১ ডিসেম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ আইনজীবীরা মামলা দাখিল করতে গেলে বিচারক মোহাম্মদ ফারুক মামলা না নিয়ে আইনজীবীদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ করেন আইনজীবীরা। এ ঘটনায় ২৬ ডিসেম্বর সমিতির সভা করে আইনজীবীরা ১ জানুয়ারি থেকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ ফারুকের আদালত বর্জনের ঘোষণা দেয়।

অন্যদিকে বিচারকের সঙ্গে অশোভন আচরণের অভিযোগে ৪ জানুয়ারি কর্মবিরতি পালন করেন আদালতের কর্মচারিরা। এ অবস্থায় জেলা জজ শারমিন নিগার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোঃ ফারুক ও আদালতের নাজির মোমিনুল ইসলামের অপসারণ চেয়ে ৫ জানুয়ারী থেকে পুরো আদালত বর্জনের লাগাতার কর্মসূচি পালন করে আসছিলেন আইনজীবীরা।

এক পর্যায়ে আইনমন্ত্রীর আশ্বাসে জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর আদালত বর্জন অব্যাহত রেখে বাকি সব আদালতের কার্যক্রমে অংশ নেয় আইনজীবীরা। তবে ৭ ফেব্রুয়ারি ৬ষ্ঠ দফায় বাড়ানো কর্মসূচীর শেষ দিনেও তাদের অপসারণ না করায় আবারও সব আদালত বর্জনের ঘোষণা দেয় আইনজীবীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইনজীবীআদালতব্রাহ্মণবাড়িয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভালোবাসা নিয়ে জয়া আহসান যা বললেন

পরবর্তী

শেহজাদকে নিয়ে শাকিবের বাড়িতে বুবলী

পরবর্তী
শেহজাদকে নিয়ে শাকিবের বাড়িতে বুবলী, সুন্দর পারিবারিক মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

শেহজাদকে নিয়ে শাকিবের বাড়িতে বুবলী

সিরিয়া সীমান্ত খোলার জন্য আলোচনা চলছে, দুই ব্যক্তি আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরিয়া আরও ২টি সীমান্ত খুলে দিতে সম্মত হয়েছে: জাতিসংঘ

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT