চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনা-স্পেন ফিনালিস্সিমা হলে ‘আগুন লেগে যেতে পারে’ স্কালোনির সংসারে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৪ অপরাহ্ণ ১৫, জুলাই ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা ও স্পেনের খেলোয়াড়রা প্রস্তুত, উদ্বিগ্ন কোচরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপ চ্যাম্পিয়ন স্পেনের মধ্যে হবে পরের লা ফিনালিস্সিমা মহারণ। মূলত দুই মহাদেশের শিরোপাজয়ী দলের মধ্যে হয় এ লড়াই। আসছে লা  ফিনালিস্সিমা ম্যাচের উত্তাপ শুধু মাঠেই সীমাবদ্ধ থাকবে না, ছড়াবে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির সংসর জীবনেও, জানিয়েছেন বিশ্বজয়ী কোচ নিজেই।

২০১৮ সালে প্রধান কোচ হওয়ার পর থেকে আর্জেন্টিনাকে একের পর এক সাফল্য এনে দিচ্ছেন স্কালোনি। তার অধীনে তিনটি মেজর ট্রফি জিতল আলবিসেলেস্তে দল। এছাড়া গতবারের ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে ফিনালিস্সিমাও জিতেছেন তিনি।

আগামী ফিনালিস্সিমায় স্পেনকে প্রতিপক্ষ হিসেবে পাওয়ার অনুভুতি কেমন সেটা জানতে প্রশ্ন ছিল স্কালোনির দিকে। ৪৬ বর্ষী কোচ বলেছেন, ‘এটার আয়োজন করা হবে নাকি? আমার পরিবার কিন্তু স্প্যানিশ এবং আমি দারুণ খুশি। দেশটির সঙ্গে আমার বিশেষ সম্পর্ক রয়েছে। মাঝে মধ্যেই আমি সেখানে থাকি, আমি কোচকে (লুইস দে লা ফুয়েন্তে) চিনি। তাদের জয়েও আমি খুশি।’

আর্জেন্টিনার বিশ্বজয়ী কোচের স্ত্রী এলিসা মন্টেরো স্পেনিয়ার্ড। স্বাভাবিকভাবেই তিনি স্পেনকে সমর্থন করবেন। যে কারণে সেই ম্যাচ নিয়ে কিছুটা মজার ছলে স্কালোনি বলেছেন, ‘স্পেনের সঙ্গে যদি খেলতেই হয় তবে আমি একটি সমস্যার সম্মুখীন হবো, আমার পরিবার বিভক্ত হয়ে যাবে। তবে এই দুই দলের মধ্যে এটি দারুণ একটি ম্যাচ হবে। তাদের খেলার ধরন অন্যদের চেয়ে আলাদা ও অনন্য।’

ভেন্যু চূড়ান্ত না হলেও যুক্তরাষ্ট্রের মাটিতে হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ সদ্য শেষ হওয়া কোপার স্বাগতিক দেশটি ২০২৬ বিশ্বকাপের যৌথ আয়োজক।

উরুগুয়ে এবং ফ্রান্সের মধ্যে ১৯৮৫ সালে প্রথম হয়েছিল ফিনালিস্সিমা। সেসময় এটি আর্টেমিও ফ্রাঞ্চি কাপ নামে পরিচিত ছিল। প্যারিসের সেই ম্যাচে ২-০ গোলে জিতেছিল ফ্রান্স। পরে ১৯৯৩ সালে মার দেল প্লাটাতে ডেনমার্ককে হারিয়েছিল আর্জেন্টিনা।

ট্যাগ: আর্জেন্টিনাকোপা আমেরিকা ২০২৪ফিনালিস্সিমামেসিলিড স্পোর্টসস্কালোনিস্পেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জার্মানির জার্সি তুলে রাখলেন বিশ্বজয়ী মুলার

পরবর্তী

অশ্রু, আবেগ আর উত্তেজনার ম্যাচে আর্জেন্টিনার ঐতিহাসিক কোপা জয়

পরবর্তী
আর্জেন্টিনার ফুটবল দল বিশ্বকাপ জিতেছে, খেলোয়াড়রা উল্লাসে ভাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অশ্রু, আবেগ আর উত্তেজনার ম্যাচে আর্জেন্টিনার ঐতিহাসিক কোপা জয়

অমিতাভ বচ্চন পুলিশ বাহিনীর মাঝে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৩ দিনে কতো আয় করলো ২৫০ কোটির ‘ইন্ডিয়ান ২’?

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

আগস্ট ২৫, ২০২৬

জিম্মার শর্ত ভঙ্গ, বন বিভাগের হেফাজতে ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

হিজাব পরেও কীভাবে চুল সুন্দর, সুস্থ ও প্রাণবন্ত রাখবেন

আগস্ট ২৫, ২০২৬

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আগস্ট ২৫, ২০২৬

সংস্কারে সহযোগিতার আশ্বাস ইউএনডিপির

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT