ক্রিকেট

ফাইনালে সর্বনিম্ন রানের রেকর্ড গড়ল হায়দরাবাদ

কলকাতা নাইট রাইডার্সের খেলোয়াড়রা জোড়া উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কলকাতা নাইট রাইডার্সের খেলোয়াড়রা ফাইনালে জয় উদযাপন করছে, মাঠে আনন্দের পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আইপিএলের চলতি আসরে দুর্দান্ত করেছিল সানরাইজার্স হায়দরাবাদ। টুর্নামেন্টের সর্বোচ্চ রানের রেকর্ডটি গড়ে আবার নিজেরাই ভেঙেছিল তা। ব্যাট হাতে ঝড় তোলা ব্যাটাররা ফাইনালের মঞ্চে ব্যর্থ হয়ে গড়েছেন নতুন এক রেকর্ড। আইপিএলের ফাইনালে আগে ব্যাটে নেমে সর্বনিম্ন রানের রেকর্ড গড়েছে হায়দরাবাদ। কলকাতা নাইট রাইডার্স বোলারদের তোপে ১১৩ রানে থেমেছে তাদের ইনিংস।

ফাইনালে আগে ব্যাটে নেমে সর্বনিম্ন রানের রেকর্ডটি ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের। ২০১৭ সালে রাইজিং পুনে সুপার জায়ান্টসের বিপক্ষে ৮ উইকেটে ১২৯ রানে থেমেছিল মুম্বাই। পুনে ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচে ১ রানে জিতে চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বাই।

চেন্নাইয়ের এম এ চিদাম্বরাম স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামার সিদ্ধান্ত নেন হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। ১৮.৩ ওভারে ১১৩ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস।

কেকেআর বোলারদের সামনে হায়দরাবাদ ব্যাটারদের কেউই দাঁড়াতে পারেননি। সর্বোচ্চ ২৪ রানের ইনিংস এসেছে কামিন্সের ব্যাট থেকে। ১৯ বলের ইনিংসটিতে ছিল দুটি চার ও একটি ছক্কার মার। ২৩ বলে ২০ রান করেছেন এইডেন মার্করাম। হেইনরিখ ক্লাসেন ১৭ বলে ১৬ রান এবং নিতিশ কুমার রেড্ডি ১০ বলে ১৩ রান করেন। বাকীদের কেউ পৌঁছাতে পারেননি দুই অঙ্কের ঘরে।

কলকাতার হয়ে আন্দ্রে রাসেল তিনটি, হারশীত রানা এবং মিচেল স্টার্ক দুটি করে উইকেট নেন।

বিষয়:আইপিএল ২০২৪ কলকাতা ফাইনাল হায়দরাবাদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…