বাংলাদেশে সম্প্রচার সাংবাদিকতা ও চলচ্চিত্র ধারণের মানকে উৎসাহিত করতে মিশুক মুনীর স্মৃতি সম্মাননা দেয়া শুরু হয়েছিল ২০২৩ সালে। এ বছর লিলি-মুনীর মেমোরিয়াল ট্রাস্ট থেকে ২০২৪-২০২৫ সালের সেরা একজন চলচ্চিত্রগ্রাহককে (সিনেমাটোগ্রাফার) সম্মাননা জানানো হবে।
মঙ্গলবার ৯ জুন প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানান, অভিজ্ঞ বিচারকদের বিবেচনার জন্য আগামী ২৩ আগস্টের মধ্যে নিচের বিবরণ অনুযায়ী চলচ্চিত্র আহ্বান করা হচ্ছে। ২৪ সেপ্টেম্বর মিশুক মুনীরের জন্মদিবসে আনুষ্ঠানিকভাবে বিজয়ীর নাম ঘোষণা এবং এক লক্ষ টাকা সম্মাননা প্রদান করা হবে।
আবেদনের যোগ্যতা ও প্রক্রিয়া
বয়স ও নাগরিকত্ব: ১৮ বছর বা তার বেশি বয়সী এবং বাংলাদেশের নাগরিক।
চলচ্চিত্র ধারণ: বড় বা ছোট পর্দার জন্য যেকোনো মাধ্যমে প্রস্তুত এবং দর্শকের জন্য সহজলভ্য কাহিনীচিত্র
দৈর্ঘ্য: মুক্তদৈর্ঘ্য
প্রস্তুতকাল: ২০২৪-২০২৫
চূড়ান্ত নির্বাচনে বিবেচ্য: কাহিনীর অর্থবহ দৃশ্যমানতা, কারিগরী দক্ষতা্, নান্দনিকতা্, মানবিক মূল্যবোধ
সংযুক্তি: নাম, ঠিকানা, ফোন নম্বরসহ আবেদনপত্র বা ইমেইল, সংক্ষিপ্ত জীবনী এবং চলচ্চিত্রগ্রাহক/ডিওপি হিসেবে কর্মবৃত্তান্ত, চলচ্চিত্রের সার সংক্ষেপ ও লগ লাইন
আবেদনের সংখ্যা: একজন ব্যক্তি একটি চলচ্চিত্রের জন্য আবেদন করতে পারবেন।
জমা দেয়ার ঠিকানা: অনলাইনে চলচ্চিত্রের লিংক পাঠানোর ইমেইল ঠিকানা- [email protected] ইউএসবি স্টিক পৌঁছে দেয়ার ঠিকানা- বাড়ি ১০৭, সড়ক ৪, ব্লক এ, বনানী, ঢাকা ১২১৩।
জমা দেয়ার শেষ দিন: রোববার (২৩ আগস্ট) ২০২৬। আগ্রহীদের কিছু প্রশ্ন থাকলে ইমেইল করতে পারেন। আশা করি, একদিনের মধ্যে উত্তর পাবেন।







