চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুধবার দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবে ‘দামাল’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৭ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০২৩
বিনোদন
A A

দিনকে দিন জমে উঠছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২১তম আসর। ৯ দিনব্যাপী উৎসবের ৫ম দিন বুধবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় দর্শক দেখতে পারবেন গেল বছরের আলোচিত বাংলা ছবি ‘দামাল’।

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘দামাল’ নির্মাণ করেছেন রায়হান রাফী। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচি অনুযায়ি ‘বাংলাদেশ প্যানারোমা’য় বুধবার সন্ধ্যা ৭টায় রাজধানীর জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে দর্শক সিনেমাটি দেখতে পারবেন।

স্বাধীন বাংলা ফুটবল টিমকে ঘিরে ‘দামাল’ সিনেমার গল্প। ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে সিনেমাটি দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে দর্শকপ্রিয়তা পেয়েছে।

Banglabid

ছবিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শরীফুল রাজ, বিদ্যা সিনহা মিম। তারকাবহুল এই সিনেমায় আরও অভিনয় করেছেন শাহনাজ সুমি, সুমিত, রাশেদ অপু, ইন্তেখাব দিনারসহ অনেকে।

‘বেটার ফিল্ম, বেটার অডিয়েন্স, বেটার সোসাইটি’- প্রতিপাদ্যকে সামনে রেখে গেল শনিবার (১৪ জানুয়ারি) পর্দা উঠলো ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের! এবারের উৎসবে উদ্বোধনী ছবি ছিলো বাংলাদেশের নির্মাতা ফাখরুল আরেফীন খানের ‘জেকে ১৯৭১’।

৯ দিনব্যাপী এই আয়োজনে ৭১টি দেশের ২৫২টি চলচ্চিত্র স্থান পেয়েছে। ভেন্যু হিসেবে এবারও রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মূল ও সুফিয়া কামাল মিলনায়তন, আলিয়ঁস ফ্রঁসেজ ও স্টার সিনেপ্লেক্স।

Reneta

এবারের উৎসবে বাংলাদেশ প্যানারোমায় ‘দামাল’ ছাড়াও স্থান করে নিয়েছে হাওয়া, বিউটি সার্কাস, পাপপুণ্য, সাঁতাও, দেশান্তরসহ মোট ৯টি ফিচার সিনেমা। ‘ওয়াইড অ্যাঙ্গেল’ বিভাগে ১১টি সিনেমার মধ্যে রয়েছে ‘ওরা ৭ জন’ ও প্রামাণ্যচিত্র ‘দুর্বার গতি পদ্মা’।

এ বছর রেট্রোস্পেকটিভ বিভাগে দেখানো হচ্ছে বিশ্ব চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ ফরাসি অতর চলচ্চিত্র নির্মাতা ফ্রাসোয়াঁ ত্রুফোর ৪টি চলচ্চিত্র। এরমধ্যে আছে ‘দ্য ফোর হান্ড্রেড ব্লোজ, কনফিডেনশিয়ালি ইওরস, জুলে এ জিম এবং দ্য লাস্ট মেট্রো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্তেখাব দিনারইমপ্রেস টেলিফিল্মদামালফরিদুর রেজা সাগরবিদ্যা সিনহা মিমমিলনায়তনরাশেদ অপুলিড বিনোদনশরীফুল রাজশাহনাজ সুমিসিনেমাসিয়াম আহমেদসুমিত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্পের সাবেক আইনজীবী হলেন মার্কিন অ্যাটর্নি জেনারেল

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেটিং অ্যাপে পরিচয়, পরে গোপন ছবি-ভিডিওতে ব্ল্যাকমেল: কোটি টাকা হাতানোর অভিযোগ

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের ‘অ্যাসেট’ থেকে ‘লায়াবিলিটি’ শেখ হাসিনা?

আগস্ট ৮, ২০২৬

সত্যিই কি মারা গেছেন মেসির বাবা?

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ১০০ কোটি টাকায় যে পরিকল্পনা জানালেন স্থানীয় সরকারমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT