রাজনীতি

নানা আয়োজনে কিশোরগঞ্জে পালিত হচ্ছে সৈয়দ আশরাফের মৃত্যুবার্ষিকী

বাংলাদেশের বিভিন্ন পেশাজীবী ও নেতৃবৃন্দ স্মরণসভায় অংশগ্রহণ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও স্মরণসভায় অংশগ্রহণকারী ব্যক্তিরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ।

আজ (৩ জানুয়ারি) বুধবার সাবেক জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

আজ সকালে পরিবারে পক্ষ থেকে এবং পরে পৌরসভার পক্ষ থেকে শহরের আখরা বাজার ব্রীজ সংলগ্ন এলাকায় স্থাপিত সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করা হয়।

এছাড়াও আশরাফুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জ জেলার গরীব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র ও খাবার বিতরণ করা হয়।

বিষয়:আওয়ামী লীগ সৈয়দ আশরাফ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…