ফুটবল

বিশ্বকাপের টিকিট পেল আরও ৬ দেশ, ১৬ বছর পর সাউথ আফ্রিকা

২০২৬ বিশ্বকাপ বাছাই

বিশ্বকাপের জন্য টিকিট পেয়েছে আরও ৬ দেশ, সাউথ আফ্রিকা ১৬ বছর পর।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের টিকিট পাওয়া দেশগুলোর ফুটবল খেলোয়াড়রা আনন্দে উদযাপন করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রথমবার ৪৮ দেশ নিয়ে আয়োজিত হতে চলা ফুটবল বিশ্বকাপের বাছাইপর্ব উৎরে মূল আসরের টিকিট পেয়েছে ২৮ দেশ। দ্বিতীয় অল্প জনসংখ্যার দেশ হিসেবে কেপ ভার্দে নিজেদের ইতিহাসে প্রথমবার বিশ্বকাপে কোয়ালিফাই করে ২২তম টিকিট কেটে। এরপর বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ইংল্যান্ড, কাতার, সাউথ আফ্রিকা, সেনেগাল, আইভরি কোস্ট ও সৌদি আরব।

২০১০ বিশ্বকাপে স্বাগতিক হিসেবে প্রথমবার খেলেছিল সাউথ আফ্রিকা। পরে আর বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি তারা। রুয়ান্ডাকে ৩-০ গোলে হারিয়ে বাছাইয়ের শেষ ম্যাচে গ্রুপ শীর্ষে থেকে ১৬ বছর পর বিশ্বকাপে যাচ্ছে সাউথ আফ্রিকা।

ইউরোপ অঞ্চলের বাছাই থেকে সর্বপ্রথম বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ইংল্যান্ড। ইংলিশরা সবশেষ ম্যাচে লাটভিয়াকে ৫-০ গোলে হারিয়ে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে।

এশিয়া থেকে বাছাই খেলে বিশ্বকাপ নিশ্চিত করেছে গত বিশ্বকাপের স্বাগতিক কাতার। কাতার বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে প্রথম ম্যাচে হারিয়ে চমকে দেয়া সৌদি আরবও নিশ্চিত করেছে ফিফা বিশ্বকাপের টিকিট।

আফ্রিকা অঞ্চলে লিভারপুলের সাবেক সাদিও মানের দেশ সেনেগাল মৌরিতানিয়াকে ৪-০ গোলে হারিয়ে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে।

আইভরি কোস্ট কেনিয়াকে ৩-০ গোলে হারিয়ে টিকিট কেটেছে ২০২৬ বিশ্বকাপের।

বিষয়:২০২৬ বিশ্বকাপ বাছাই ইংল্যান্ড সাউথ আফ্রিকা সেনেগাল সৌদি আরব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…