ফুটবল

পেরেইরার চোটে একাদশে ফিরছেন পেপে

পেপে অনুশীলনে ব্যস্ত, চোটের কারণে একাদশে ফিরছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পেপে অনুশীলনে ব্যস্ত, চোটের কারণে একাদশে ফিরছেন, ফুটবল মাঠে প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

সোমবার রাতে উরুগুয়েকে মোকাবেলা করার আগে ৩১ বর্ষী তারকা শুনিয়েছেন দুঃসংবাদ। অনুশীলনের সময় পাঁজরের চোটে ছিটকে যেতে পারেন। সেক্ষেত্রে কোচ ফের্নান্দো সান্তোসের দলের রক্ষণ সামলাতে পারেন পেপে। ঘানার বিপক্ষে রক্ষণে দুর্দান্ত ছিলেন দানিলো পেরেইরা।

লুসেইল স্টেডিয়ামে সুয়ারেজ-নুনেজদের সামলানোর আগে ক্রিস্টিয়ানো রোনালদোর দলকে চিন্তায় ফেলেছেন পেরেইরা। গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচেই তাকে নিয়ে শঙ্কায় পর্তুগিজ শিবির। বদলি হিসেবে জাতীয় দলের হয়ে ১২৯ ম্যাচ খেলা বর্ষীয়ান পেপে অথবা অ্যান্তোনিও সিলভার ওপর ভরসা রাখতে পারেন সান্তোস।

ঘানাকে ৩-২ গোলে হারিয়ে দারুণ শুরু পেয়েছে রোনালদো-ব্রুনোরা। কাতার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ডাগ আউটে সময় কাটিয়েছিলেন পেপে। পেরেইরা সেই ম্যাচে বাজে ট্যাকলের জন্য হলুদ কার্ড দেখলেও দুর্দান্তভাবে সামলেছিলেন ঘানার আক্রমণ। পাঁজরের চোটে ভুগতে থাকা রক্ষণের তারকাকে শেষ ষোলোর আগে পাচ্ছেন না পর্তুগাল।

উরুগুয়ের বিপক্ষে সোমবার রাতে জয় তুলতে পারলে দ্বিতীয় রাউন্ড অনেকটা নিশ্চিত করে ফেলবে পর্তুগাল। নিজেদের গ্রুপ পর্বে শেষ ম্যাচে ২ ডিসেম্বর সাউথ কোরিয়ার বিপক্ষে নামবে ফের্নান্দোর শিষ্যরা। তালিকায় এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা।

অন্যদিকে, দুইবারের বিশ্বকাপ জয়ী দলটি আছে অনিশ্চয়তায়। সাউথ কোরিয়ার বিপক্ষে পয়েন্ট খোয়ানোর পর শক্তিশালী পর্তুগালের সামনে পড়েছে ডিয়েগো গডিনের দল। এক পয়েন্ট তোলা উরুগুয়ে টিকে থাকার ম্যাচে রোনালদোদের থেকে পূর্ণ পয়েন্ট তুলতে চাইবে। ডিয়েগো আলোনসোর শিষ্যরা ২ ডিসেম্বর ঘানাকে মোকাবেলা করবে।

বিষয়:কাতার বিশ্বকাপ-2022 পেপে ফিফা বিশ্বকাপ উরুগুয়ে ফিফা বিশ্বকাপ পর্তুগাল রোনালদো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…