চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্পেনকে রুখে টিকে থাকল জার্মানি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪০ পূর্বাহ্ণ ২৮, নভেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

স্পেনের বিপক্ষে হারলে ১৯৩৮ ও ২০১৮ সালের দুঃস্মৃতি ফিরিয়ে আনার দশা হতো জার্মানির। গ্রুপপর্ব থেকে বাদের শঙ্কায় পড়ত। লুইস এনরিকের শিষ্যদের টিকিটাকার দুর্দান্ত ফুটবল রুখে দিয়ে আপাতত টিকে থাকল ২০১৪ সালের চ্যাম্পিয়ন দলটি। ১-১ গোলে সমতায় এক পয়েন্ট তুলে লড়াইয়ে থাকল হান্সি ফ্লিকের দল।

আল বাইত স্টেডিয়ামে জার্মানির বাঁচা-মরার ম্যাচে প্রায় সব বিভাগে দাপট দেখিয়েছে স্পেন। আলভারো মোরাতার গোলে দ্বিতীয়ার্ধে এগিয়ে গেলে শেষ সময়ে নিকলাস ফুলক্রুগের গোলে সমতা টানে জার্মানি। নিজেদের শেষ ম্যাচে কোস্টারিকার বিপক্ষে নামবেন মুলার-মুসিয়ালারা।

স্প্যানিয়ার্ডদের রুখে দেয়ায় দ্বিতীয় রাউন্ডের পথ খুলেছে গ্রুপের বাকি সবার। ই গ্রুপের টেবিলে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে স্পেন। সমান ম্যাচ খেলা জাপান ও কোস্টারিকার যথাক্রমে ৩ করে পয়েন্ট। একটি ম্যাচ হাতে থাকা জার্মানির সংগ্রহ ১ পয়েন্ট।

শেষ ম্যাচে কোস্টারিকাকে হারানোর পাশাপাশি জার্মানদের তাকিয়ে থাকতে হবে স্পেন-জাপানের ম্যাচেও। এনরিকের দলকে রুখে দিকে পারলেই শেষ ষোলো নিশ্চিত হবে এশিয়ার দেশটির। সেক্ষেত্রে তৃতীয়বারের মতো গ্রুপপর্ব থেকেই বিদায় নেবে জার্মানরা।

এদিন পুরোটা সময় ধুঁকেছে জার্মানি। বল দখলে যোজন পিছিয়ে থাকলেও গোলে ও গোলমুখে শট রাখার আধিপত্য দেখিয়েছেন মুসিয়ালা-মুলার-হাভার্টাজরা। ৩৫ শতাংশ বল দখলে আটটি শট নিয়ে লক্ষ্যে চারটি রাখে জার্মানি। বিপরীতে পাঁচটি শটের তিনটি লক্ষ্যে ছিল স্পেনের, বল জালে জড়িয়েছে একটিতে।

রোববার ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারত স্পেন। ডি-বক্সের বাইরে থেকে দানি ওলমোর বুলেট গতির শট প্রথমে ম্যানুয়েল নয়্যারের হাতে লাগে, পরে ক্রসবারে বাধা পায়। ২৪ মিনিটে বুসকেটসের বাড়ানো বল লক্ষ্যে রাখতে ব্যর্থ হন আলবা। চার মিনিট পর জার্মানরা আনে প্রথম সুযোগ।

Reneta

ম্যাচের ৩৪ মিনিটে আরেকবার ব্যর্থ হয় স্পেন। ওলমোর পাস বক্সে দারুণ পজিশনে পেয়েও জাল খুঁজে পাননি, উড়িয়ে মেরে হতাশ করেছেন ফেররান তরেস।

প্রথমার্ধের প্রায় পুরোটা সময় বল দখলে দাপট দেখানো স্পেন পিছিয়ে পড়তে পারত, অফসাইডের কল্যাণে অক্ষত থাকে স্কোরলাইন। ৪০ মিনিটে অ্যান্টোনিও রুডিগার হেডে বল জালে জড়িয়ে উৎসবে মাতেন। ভিএআরে দেখে অফসাইডের বাঁশি বাজান রেফারি।

গোলশূন্য বিরতির পর খেলার গতি বাড়িয়ে নেন লুইস এনরিকের শিষ্যরা। ৫৫ মিনিটে তরেসকে তুলে মোরাতাকে নামান কোচ। আট মিনিটের মাথায় তিনিই ব্যবধান গড়ে দেন। বদলি নামা মোরাতা আলবার পাস থেকে বল জালে জড়াতে ভুল করেননি। অবশ্য চার মিনিট আগে উনাই সিমনের ভুলে পিছিয়ে পড়তে যাচ্ছিল স্পেন।

বাকিটা সময়ে মরিয়া হয়ে ওঠে স্পেন। ৮৩ মিনিটে সমতায় ফিরতে পারে ফ্লিকের দল। বদলি নামা স্ট্রাইকার ফুলক্রুগ তরুণ ফরোয়ার্ড মুসিয়ালার পাস পেয়ে বল জালে জড়িয়ে দেন। বাকি সময়ে হাড্ডাহাড্ডি লড়াই চললেও জালের দেখা পায়নি কোনো দল। পয়েন্ট ভাগাভাগি করে নিজেদের উপর স্পেন চাপ বাড়ালেও এক পয়েন্ট তুলে এখনও কাতার বিশ্বকাপে টিকে থাকল জার্মানি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল বাইত স্টেডিয়ামকাতার বিশ্বকাপ-2022ফিফা বিশ্বকাপ জার্মানিফিফা বিশ্বকাপ স্পেনমুসিয়ালামোরাতাসেমিলিড ফিফা বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশী-বিদেশী বিনিয়োগকারীদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

জুলাই ২৩, ২০২৬

নয়াদিল্লির যন্তরমন্তরে আজও বিক্ষোভ করছে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে শিক্ষার্থীরা

জুলাই ২৩, ২০২৬

দেশি সিনেমার মাইলফলক, নতুন সিনেমা নিয়ে ভেনিসে রুবাইয়াত

জুলাই ২৩, ২০২৬
ছবি: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জুলাই ২৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

জামায়াতের এমপি গাজী নজরুলের পদত্যাগের দাবিতে উত্তাল সাতক্ষীরা

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT