চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির মতো ‘সমর্থন’ পান না রোনালদো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩২ অপরাহ্ণ ০৭, জুলাই ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

পর্তুগালের বিশ্বকাপ থেকে বিদায়ের পর দলটির অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার ওয়েন রুনি। তার মতে, লিওনেল মেসিকে যেভাবে নিঃস্বার্থ সমর্থন দেন আর্জেন্টিনার ফুটবলাররা, রোনালদোর ক্ষেত্রে পর্তুগাল দলে সেই চিত্র দেখা যায় না।

বিবিসিকে দেয়া বিশ্লেষণে রুনি বলেছেন, ‘রোনালদো ও মেসিকে সবসময় একসঙ্গে তুলনা করা হয়, কারণ তারা ফুটবল ইতিহাসের সেরা দুই খেলোয়াড়ের মধ্যে অন্যতম। কিন্তু আর্জেন্টিনার খেলোয়াড়দের দেখলে মনে হয়, তারা সবাই মেসির জন্য খেলছে। সবাই তার পাশে আছে। মেসি এই বিশ্বকাপে অসাধারণ খেলছে। পর্তুগালের খেলোয়াড়দের মধ্যে আমি সেই অনুভূতিটা পাই না।’

বিশ্বকাপের শেষ ষোলোয় স্পেনের কাছে ১-০তে হেরে বিদায় নেয় পর্তুগাল। ম্যাচটিতে পুরো ৯০ মিনিট খেললেও খুব একটা প্রভাব ফেলতে পারেননি ৪১ বর্ষী রোনালদো। ম্যাচে মাত্র ১৯ বার বল স্পর্শ করেন তিনি এবং গোলমুখে নিতে পারেন তিনটি শট। অথচ আগের রাউন্ডে ক্রোয়েশিয়ার বিপক্ষে জয়সূচক গোল করা গনসালো রামোস বেঞ্চেই ছিলেন।

এবারের বিশ্বকাপে রোনালদো তিনটি গোল করেছেন। এর মধ্যে দুটি এসেছে উজবেকিস্তানের বিপক্ষে, আর একটি ছিল ক্রোয়েশিয়ার বিপক্ষে পেনাল্টি থেকে। অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ইতোমধ্যেই আর্জেন্টিনার হয়ে সাত গোল করে দলকে শেষ আটের লড়াইয়ে পৌঁছে দিয়েছেন।

পর্তুগালের বিদায় আরও হতাশাজনক হয়ে উঠেছে দলটির শক্তিশালী স্কোয়াডের কারণে। নুনো মেন্ডেস, জোয়াও নেভেস ও ভিতিনহা গত মৌসুমে পিএসজির হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। আর ব্রুনো ফের্নান্দেজ নির্বাচিত হয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের বর্ষসেরা ফুটবলার।

বিশ্বকাপ থেকে বিদায়ের পর আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন রোনালদোও। তিনি বলেন, ‘এভাবে বিশ্বকাপ শেষ করায় আমি দুঃখিত। আমি আমার সর্বোচ্চটা দিয়েছি এবং পরিষ্কার বিবেক নিয়েই বিদায় নিচ্ছি। এটাই একজন ফুটবলারের জীবন, সামনে এগিয়ে যেতে হয়।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পর্তুগালফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোমেসিরুনিরোনালদোলিড স্পোর্টসসেমিলিড ২০২৬
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

দেশের সব জেলা প্রশাসকদের জন্য জরুরি নির্দেশনা

আগস্ট ৩, ২০২৬
গণপিটুনিতে নিহত সুমন মন্ডলকে দেখতে জড়ো হন স্থানীয়রা

চুরির ঘটনায় উত্তেজনা, গণপিটুনিতে অভিযুক্ত নিহত

আগস্ট ৩, ২০২৬

সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

বিদ্যুৎ সরবরাহসহ ৭ দফা দাবিতে বরগুনায় বিদ্যুৎ অফিস ঘেরাও

আগস্ট ৩, ২০২৬

বৈশ্বিক শ্রমবাজারে দক্ষ কর্মী পাঠাতে আইওএমের সহায়তা চায় বাংলাদেশ

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT