চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৯ পূর্বাহ্ণ ০৮, জুলাই ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আর্জেন্টিনার বিপক্ষে দারুণ শুরু করেছিল মিশর। প্রথমার্ধে এক গোল করার পাশাপাশি লিওনেল মেসির নেওয়া পেনাল্টিও ঠেকিয়ে ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় আফ্রিকার দেশটি। তবে শেষদিকে মেসি-ফের্নান্দেজদের ১৪ মিনিটের ঝড়ে শেষপর্যন্ত ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। জয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল লিওনেল স্কালোনির দল। 

আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে মঙ্গলবার ম্যাচের ১৫তম মিনিটে শর্ট কর্নার থেকে গড়ে ওঠা আক্রমণে এগিয়ে যায় মিশর। মারওয়ান আতেয়ার বাড়ানো ক্রসে লিসান্দ্রো মার্টিনেজকে পরাস্ত করে শক্তিশালী হেডে বল জালে পাঠান ইয়াসির ইব্রাহিম। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের কিছুই করার ছিল না।

গোল হজমের পরে নিজেদের স্বাভাবিক ছন্দ হারায় আর্জেন্টিনা। মাঝমাঠে বারবার বল হারানো ও ভুল পাসের কারণে আক্রমণ সাজাতে হিমশিম খাচ্ছিল লিওনেল স্কালোনির শিষ্যরা।

৩১ মিনিটে সমতায় ফেরার দারুণ সুযোগ পায় আর্জেন্টিনা। মিশরের ডিফেন্ডার হাইসেম হাসানের ফাউলে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পট কিক নিতে আসেন অধিনায়ক লিওনেল মেসি। তবে ডান দিকের নিচু কোণে নেয়া তার শট অসাধারণ দক্ষতায় ফিরিয়ে দেন গোলরক্ষক মোস্তাফা শোবির। দুর্দান্ত সেই সেভে মিশরের লিড অক্ষুন্ন থাকে।

এরপর ৩৯ মিনিটে আবারও নায়ক হয়ে ওঠেন শোবির। নিকোলাস তাগলিয়াফিকোর নিখুঁত পাস থেকে বল পেয়ে কাছ থেকে জোরালো শট নেন জুলিয়ান আলভারেজ। কিন্তু দারুণ প্রতিক্রিয়ায় সেটিও ঠেকিয়ে দেন মিশর গোলরক্ষক।

৪৪ মিনিটে আর্জেন্টিনার আরও একটি বিপজ্জনক প্রচেষ্টা ব্যর্থ করে দেন শোবির। অন্যদিকে গোলের পর উল্লেখযোগ্য কোন আক্রমণ গড়ে তুলতে পারেনি মিশর। তবু রক্ষণে শৃঙ্খলা ধরে রেখে ১-০ গোলের লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে আফ্রিকার প্রতিনিধিরা।

Reneta

৫৮ মিনিটে দুর্দান্ত এক কাউন্টার অ্যাটাকে জালে বল পাঠায় মিশর। জিকোর কাছ থেকে আসা বল চমৎকার ফিনিশিংয়ে এগিয়ে গিয়েছিল তারা। কিন্তু আক্রমণের শুরুর দিকে ফাউল হওয়ার কারণে ভিএআর দেখে গোলটি বাতিল করেন রেফারি। হাইসেম হাসানের চমৎকার দৌড়ে সালাহর পাস এবং জিকোর ফিনিশিং মিলিয়ে এটি বিশ্বকাপের অন্যতম সেরা গোল হতে পারতো।

তবে ব্যবধান দিগুণ করতে বেশি সময় নেয়নি মিশর। এবার কোন সন্দেহ ছাড়াই, গোলটিও ছিল দারুণ। আক্রমণের সূচনা করেন মোহাম্মদ সালাহ। তিনি ডান প্রান্তে বল বাড়িয়ে দেন দুর্দান্ত খেলতে থাকা হাসানের কাছে। হাসান নিচু ক্রসে বল বাড়িয়ে দেন বক্সের মাঝখানে, আর কোন মার্কিং ছাড়াই থাকা জিকো সহজ এক শটে বল জালে পাঠান। তাতে ২-০তে এগিয়ে যায় আফ্রিকার দেশটি।

এরপর অবশ্য ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। ৭৯ মিনিটে ক্রিস্টিয়ান রোমেরোর রক্ষণভাগের খেলোয়াড়দের ফাঁকি দিয়ে ভেতরে ঢুকে পড়েন এবং ডান দিক থেকে বাড়ানো মেসির একটি ক্রসে চমৎকার হেডে বল জালে জড়ান।

মিশরীয় গোলরক্ষক শোবের হাত দিয়ে বলটি ঠেকানোর জোরদার চেষ্টা করলেও পোস্টের ভেতরের কোণ দিয়ে বল লাইনের ভেতরে ঢুকে পড়লে আর আটকাতে পারেননি। মিশরীয় ডিফেন্ডাররা অফসাইডের জন্য আবেদন করলেও তা বৃথা যায়।

লিওনেল মেসি ম্যাচের ৮৪ মিনিটে গোল করে সমতা ফেরান, যা ছিল এই বিশ্বকাপে তার অষ্টম গোল। গোলরক্ষকের গায়ে লেগে এবং বারের নিচের অংশে লেগে বলটি জোরালো শটে জালে জড়ায়। তাতে চার মিনিটের ব্যবধানে দুটি গোল করে আর্জেন্টিনা।

একের পর এক আক্রমণে থাকা আর্জেন্টিনার জয়সূচক তৃতীয় গোলটি আসে এনজো ফের্নান্দেজের কাছ থেকে। নির্ধারিত ৯০ মিনিটের পর যোগ করা সময়ে তৃতীয় মিনিটে তার গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোমার্টিনেজমিশরমেসিলিড স্পোর্টসসালাহসেমিলিড ২০২৬
শেয়ারTweetPin1

সর্বশেষ

ফ্যামিলি কার্ড বিতরণে দালাল বা মধ্যস্বত্বভোগীর স্থান নেই: তথ্যমন্ত্রী

জুলাই ২৮, ২০২৬

জাতীয় উন্নয়নে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সম্পৃক্ততা এখন সময়ের দাবি

জুলাই ২৮, ২০২৬

অটিস্টিক স্কুলে ভুয়া শিক্ষার্থী দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ২৮, ২০২৬

বিজিবির উদ্যোগে প্রায় ৩২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

জুলাই ২৮, ২০২৬

প্রথমবার কাভা কাপের ফাইনালে বাংলাদেশ

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT