চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En
Special Offer Banner

উরুগুয়েকে রুখে দিলো সৌদি আরব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৯ পূর্বাহ্ণ ১৬, জুন ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

গত বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে শুরু করেছিল সৌদি আরব। এবারের আসরেও শুরুতে চমক দেখাল মধ্যপ্রাচ্যের দেশটি। গ্রুপ-এইচ এর লড়াইয়ে উরুগুয়ের বিপক্ষে শুরুতেই এগিয়ে যায় সৌদি। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচে ঘুরে দাঁড়ায় লাতিন আমেরিকার দেশটি। শেষ পর্যন্ত ১-১ গোলের সমতায় শেষ হয় ম্যাচ।

মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে প্রথমার্ধে বেশ গোছানো ফুটবল খেলে সৌদি আরব। একের পর এক আক্রমণের পসরা সাঁজায়। ৪১ মিনিটে সাফল্যও পেয়ে যায় তারা।

Banglabid

কর্নার থেকে ভেসে আসা বলে প্রথমে শক্তিশালী হেড করেছিলেন হাসান তাম্বাক্তি। তবে বলটি নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন উরুগুয়ের অভিজ্ঞ গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা। তার হাত ফসকে বল বেরিয়ে গেলে সুযোগটি কাজে লাগাতে ভুল করেননি ডিফেন্ডার আব্দুল-ইলাহ আল ওমারি। বল জালে জড়িয়ে সৌদি আরবকে এগিয়ে দেন তিনি।

বিরতির পর সমতায় ফেরার জন্য আক্রমণের তীব্রতা বাড়ায় উরুগুয়ে। একের পর এক আক্রমণ সৌদি রক্ষণকে ব্যস্ত রাখে। দীর্ঘ সময় ধরে প্রতিরোধ গড়ে রাখলে ৮০ মিনিটে জালে দেখা পায় ফেদেরিকো ভালভার্দের দল। সৌদি জালে বল পাঠান মাক্সিমিলিয়ানো আরাউহো।

শেষ সময়ে দুই দলই জয়ের জন্য চেষ্টা চালালেও আর কোনো গোল হয়নি। ১-১ সমতায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুদল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উরুগুয়েফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিড স্পোর্টসসেমিলিড ২০২৬সৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

‘লাপাত্তা’-তে নয়া লুকে জয়, বললেন ‘খেলা ঘুরে যাবে’!

আগস্ট ১১, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সংসদে বৈঠক, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের বার্তা

আগস্ট ১১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

আগস্ট ১১, ২০২৬

বাংলাদেশ জানে টেস্টে নেমে কী করতে হবে, বলছেন অজি তারকা

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত।

শিক্ষার্থীরা বিনামূল্যে সপ্তাহে একদিন জুলাই জাদুঘর পরিদর্শন করতে পারবে

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT