চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ বিষয়ক বিতর্কের ‘শেষ টানল’ ফিফা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৭ অপরাহ্ণ ১৭, মে ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে ফিফা বিশ্বকাপ গড়াতে বাকি ২৫ দিন। মার্কিন এবং ইসরায়েলি হামলার জেরে বিশ্বকাপে খেলা অনিশ্চিত ছিল ইরানের। তবে তারা নিজেদের প্রস্তুত করে রেখেছে বিশ্বকাপের জন্য। এবার ফিফা জানিয়েছে, ইরানের ফুটবল ফেডারেশনের সাথে তারা ইতিবাচক ও গঠনমূলক বোঝাপড়ায় পৌঁছেছে। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা নিশ্চিত করেছে, উত্তর আমেরিকায় অনুষ্ঠিত বিশ্বকাপে ইরান দলের অংশগ্রহণ নিয়ে আর কোন সংশয় নেই।

বিশ্বকাপের আগে তুরস্কের ইস্তাম্বুলে ক্যাম্প গেড়েছে ইরান। এমন সময়ে গণমাধ্যমে ফিফা মহাসচিব ম্যাটিয়াস গ্রাফস্ট্রম জানালেন, তিনি ইরান ফুটবল ফেডারেশনের প্রধান মেহদি তাজের সাথে চমৎকার ও গঠনমূলক বৈঠক করেছেন। গ্রাফস্ট্রম আস্থা প্রকাশ করে বলেছেন, ‘সমস্ত বাধা অতিক্রম করে ইরান এ বৈশ্বিক টুর্নামেন্টে অংশগ্রহণ করতে সক্ষম হবে। আমরা ঘনিষ্ঠভাবে একসাথে কাজ করছি এবং ফিফা বিশ্বকাপে ইরান জাতীয় দলকে স্বাগত জানানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

ফেব্রুয়ারির শেষদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কর্তৃক ইরানের সামরিক হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যের দেশটির বিশ্বকাপে অংশগ্রহণ গভীর অনিশ্চয়তার মধ্যে পড়ে। দুদেশের মধ্যে সংবেদনশীল রাজনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত জটিলতা তৈরি হয়।

সংকট শুধু সামরিকক্ষেত্রে সীমাবদ্ধ ছিল না। চলতি মাসের শুরুতে ভ্যাঙ্কুভারে ফিফা কংগ্রেসে যোগদানের জন্য ইরানি ফুটবল ফেডারেশনের প্রধান মেহদি তাজকে কানাডীয় কর্তৃপক্ষ ভিসা দেয়নি। পরে তিনি আর কংগ্রেসে অংশ নেননি।

বুধবার তেহরানের ইনকিলাব স্কয়ারে ফিফা বিশ্বকাপ স্কোয়াডের জন্য বিদায়ী সংবর্ধনার আয়োজন করেছিল দেশটির ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। হাজারো ভক্ত-সমর্থক উপস্থিত ছিলেন। মঞ্চ থেকে খেলোয়াড়রা দেশাত্মবোধক বক্তব্য দেন। সমর্থকরা উল্লাসধ্বনিতে স্বাগত জানান।

অনুষ্ঠানে ইরানের ২০২৬ বিশ্বকাপ জার্সি উন্মোচন করা হয়। দেশটি বিশ্বকাপের প্রশিক্ষণ ক্যাম্প গড়েছে তুরস্কে। মূলত সেখানে যাওয়ার আগে এই বিদায়ী সংবর্ধনার আয়োজন।

Reneta

২০২৬ বিশ্বকাপে ইরান খেলবে গ্রুপ ‘জি’তে। প্রতিপক্ষ নিউজিল্যান্ড, বেলজিয়াম এবং মিশর। আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ইরানের বিশ্বকাপ মিশন শুরু হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরানফিফাফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬

ফ্যাশনের নানা দিক, ট্রেন্ড, ডিজাইন ও ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে আলোচনা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই নিয়ে কটূক্তি এখনও ফৌজদারি অপরাধ নয়, আলোচনা হতে পারে: তথ্য উপদেষ্টা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রোবোসাব ২০২৬-এর শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT