চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্রান্সের বিশ্বকাপ দলে জায়গা না পেয়ে হার্ভার্ডে কোর্স করছেন কামাভিঙ্গা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৭ অপরাহ্ণ ০৭, জুন ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

ফ্রান্সের বিশ্বকাপ দলে জায়গা হয়নি এডুয়ার্ডো কামাভিঙ্গা। তবে অবসর এই সময়টা কাজে লাগাচ্ছেন রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার। ঐতিহ্যবাহী হার্ভার্ড বিজনেস স্কুলের একটি বিশেষ কোর্সে ভর্তি হয়েছেন তিনি। গত বিশ্বকাপে ফাইনাল খেলা ফ্রান্সের দলে ছিলেন ২৩ বর্ষী তারকা।

কামাভিঙ্গা যুক্তরাষ্ট্রে গিয়ে ভর্তি হয়েছেন ঐতিহ্যবাহী হার্ভার্ড বিজনেস স্কুলের একটি বিশেষ প্রোগ্রামে। বোস্টনে অবস্থিত হার্ভার্ড বিজনেস স্কুলে স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট বিষয়ের একটি কোর্সে অংশ নিচ্ছেন। মজার বিষয় হচ্ছে, কামাভিঙ্গা আছেনও জাতীয় দলের কাছাকাছিই।

বিশ্বকাপের প্রস্তুতি পর্বে থাকা ফ্রান্স দলের কন্ডিশনিং ক্যাম্প হার্ভার্ড থেকে মাত্র পঞ্চাশ কিলোমিটারের কম দূরত্বের ম্যাসাচুসেটসের ওলধামে।

বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে কাটানো কিছু মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে তিনি লিখেছেন, ‘কয়েকটা দিন ধরে শেখা, শোনা আর নিজেকে সমৃদ্ধ করার মধ্য দিয়ে কাটছে। হার্ভার্ড বিজনেস স্কুলের এই অভিজ্ঞতার জন্য আমি কৃতজ্ঞ।’

কামাভিঙ্গার এই ছবিগুলো ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছে। ২০২২ কাতার বিশ্বকাপে খেলেছেন ডিফেন্সিভ এই মিডফিল্ডার। এবার বিশ্বকাপ খেলার আশায় ছিলেন তিনি। তবে রিয়ালের জার্সিতে মৌসুমটা ভালো না হওয়ায় ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম তাকে বিবেচনা করেননি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কামাভিঙ্গাফিফা বিশ্বকাপ-২০২৬ফ্রান্সবিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট বোন

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় মার্কিন দূতাবাসের ‘দ্য আর্ট অব দ্য ডিল’ শীর্ষক প্রশিক্ষণ

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ করেছে রামিসার পরিবারের

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ রামিসার প্রতিবেশী ও স্কুলের সহপাঠীদের

জুন ৭, ২০২৬

সরকারের ১০০ দিন পূর্তি: আইনের শাসনে পিছিয়ে পড়ার অভিযোগ টিআইবির

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT