চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্পেনের হাতেই বিশ্বকাপ দেখতে চান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৭ অপরাহ্ণ ১৯, জুলাই ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

ফুটবল উম্মাদনায় মেতে উঠেছে পুরো বিশ্ব, বাংলাদেশেও উন্মাদনার পারদ চড়া। ফুটবলে নিজের দলের সমর্থন দেয়া থেকে শুরু করে নতুন চ্যাম্পিয়ন দল দেখা, প্রত্যাশা হরেক। বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদও প্রত্যাশার কথা জানালেন। গণমাধ্যমে সাক্ষাৎকারে বিশ্বকাপ নিয়ে ভাবনা তুলে ধরেছেন স্পিকার।

স্পিকার হাফিজ উদ্দিন চান স্পেন এবারের বিশ্বকাপ জিতুক। বলেছেন, ‘বিশ্বকাপ কেবল ব্রাজিল, আর্জেন্টিনা, ইতালি ও ফ্রান্সের মতো দেশগুলোর মধ্যে কুক্ষিগত হয়ে পড়েছে। নতুন কোন দল উঠে আসলে আমরা তাকে স্বাগত জানাবো। স্পেন অনেক ভালো খেলছে, তাদের বিশ্বকাপ ট্রফি পাওয়া দরকার। ইংল্যান্ড অনেকদূর এসেছে, এতদূর আসতে পারবে ভাবতে পারেনি।’

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ব্রাজিলের সমর্থক। বললেন, ‘আমি অনেক আগে থেকেই ব্রাজিলের সাপোর্টার ছিলাম, সেই ৫০-এর দশক থেকে। রাজনীতিতে যেমন দল পরিবর্তন করি নাই, খেলাতেও ব্রাজিলের সাথেই আছি। তবে আগেই বুঝেছি যে এবার ব্রাজিল ভালো করতে পারবে না, সেমিফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারবে না, সেটা খেলা দেখেই বোঝা হয়েছে। ভালো খেলেছে আর্জেন্টিনা, স্পেন।’

মুসলিম দেশগুলোর কথাও উল্লখে করেছেন হাফিজ উদ্দিন আহমেদ, ‘বেশ কয়েকটি মুসলিম দেশের দল ভালো খেলেছে, বিশেষ করে ইজিপ্ট (মিশর)। রেফারির কিছু সিদ্ধান্ত তাদের বিপক্ষে গিয়েছে। ইরানও ভালো ফুটবল খেলে। আমি মাঝখানে ইরানে গিয়েছিলাম, আয়াতুল্লাহ আলী খোমেনীর দাফনকার্যে ইরানে গিয়েছিলাম। সেখানেও ইরানের মানুষ ফুটবল পাগল জাতি। তাদের স্পিকার আমাকে বলেছিলেন, তাদের দলের প্রতি অন্যায় করেছে, ফিফা রেফারিরা। মাঠে খেলোয়াড়দের সিজদা দেয়া এবং ড্রেসিংরুমে সূরা-কেরাত পড়ে মাঠে নামছেন। এটা তো বিরল অভিজ্ঞতা আমাদের জন্য।’

বাংলাদেশ ফুটবলে ছেলেদের পাশাপাশি মেয়ে সমর্থক বেশ বেড়েছে। স্পিকার বললেন, ‘আরেকটা বিষয়, মেয়েরাও এখন বিশ্বকাপে আগ্রহী। তারাও বিশ্বকাপ নিয়ে মাথা ঘামাচ্ছে, কোন দলের সমর্থক হয়ে তারাও চিৎকার করছেন। এটি আধুনিকতার এক অনন্য লক্ষণ।’

দেশের ফুটবলের উন্নতির কথা বলেছেন স্পিকার। বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার কন্যা জাইমা রহমান খেলাধুলার বিষয়ে বেশ আগ্রহী, ‘আমাদের দেশে দর্শকদের এত উন্মাদনা থাকা সত্ত্বেও ফুটবলের মান আশানুরূপ নয়। আমি ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়ালকে বলেছি খেলার মান বাড়াতে তারা স্কুল পর্যায়ের তরুণ খেলোয়াড়দের প্রতি আরও যত্নবান হন এবং আরও বেশি কোচিং ও টুর্নামেন্টের আয়োজন করেন। আমাদের নারী দল আবার ভালো খেলছে এবং সঠিক কোচিং পেলে তারা আরও উন্নতি করবে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানও খেলাধুলায় বেশ আগ্রহী, তার মেয়েও ফুটবল খেলতেন লন্ডনে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাজাতীয় সংসদফাইনালফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিড স্পোর্টসসেমিলিড ২০২৬স্পিকারস্পেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্পেন বনাম আর্জেন্টিনা: ফাইনালের আগে পরিসংখ্যান কী বলে?

পরবর্তী

বিশ্বজুড়ে ফেসবুকে বড় ধরনের বিভ্রাট, লগইনে সমস্যা

পরবর্তী
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে ফেসবুকে বড় ধরনের বিভ্রাট, লগইনে সমস্যা

ছবি: সংগৃহীত

শাপলা চত্বর হত্যাযজ্ঞ ছিল পরিকল্পিত, প্রধান আসামি শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT