বাংলাদেশ

মেজর (অব.) খন্দকার আব্দুল হাফিজ গ্রেপ্তার

মেজর (অব.) খন্দকার আব্দুল হাফিজ গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

রাজধানীর বনানী থেকে মেজর (অব.) খন্দকার আব্দুল হাফিজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আইন শৃঙ্খলাবাহিনী সূত্রে জানা গেছে, রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী বিভিন্ন কার্যক্রমে সংশ্লিষ্টতা, বিডিআর হত্যাকাণ্ডে ষড়যন্ত্র এবং হত্যাকারীদের সঙ্গে যোগসাজসের সুনির্দিষ্ট অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।

বিষয়:ডিবি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বিডিআর হত্যাকাণ্ডে ষড়যন্ত্র মেজর (অব.) খন্দকার আব্দুল হাফিজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…