চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাটকীয়তা-রোমাঞ্চের শেষে ডাচদের টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলোতে মরক্কো, প্রতিপক্ষ কানাডা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৬ পূর্বাহ্ণ ৩০, জুন ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

একদিনে আফ্রিকার নবশক্তি মরক্কো, অন্যদিকে ইউরোপ জায়ান্ট নেদারল্যান্ডস। লক্ষ্যে শেষ ষোলো নিশ্চিত করা। দুদলের আক্রমণাত্মক ফুটবলে ১-১ সমতায় শেষ ম্যাচের নির্ধারিত সময়। অতিরিক্ত সময়েও একই ফল বহাল। শেষে টাইব্রেকারে মরক্কো ৩-২ ব্যবধানে হারাল ডাচদের। টিকিট কাটল পরের রাউন্ডের, যেখানে প্রতিপক্ষ সহ-আয়োজক কানাডা।

এটি যেন এক ইউরো পতনের দিন, ভোরে প্যারাগুয়ের বিপক্ষে জার্মানি, সকালে মরক্কোর বিপক্ষে নেদারল্যান্ডসের বিদায় বিশ্বকাপ মঞ্চ থেকে। মন্তেরে এস্তাদিও বিবিভা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে বেশ আক্রমণ চালায় মরক্কো। তবে ডাচ গোলরক্ষক বার্ট ভারব্রুগেনের কাছে বাধা পড়ে তাদের শট। প্রথমার্ধে জালের দেখা পায়নি কোন দল।

দ্বিতীয়ার্ধের ৭২তম মিনিটে কোডি গ্যাকপোর গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। ৯০ মিনিট শেষে যোগ করা সময়ে জালের দেখা পায় মরক্কো, সমতায় ফেরান ইসা দিওপ। ৯০ মিনিটে অমীমাংসিত থাকে ফলাফল। ম্যাচ গড়ায় অতিরিক্ত ১২০ মিনিটে। সেখানেও জালের দেখা পায়নি কোন দল। ম্যাচ যায় টাইব্রেকারে।

Banglabid

প্রথম শট মিস করে মরক্কো, তবে জালের দেখা পায় নেদারল্যান্ডস। দ্বিতীয় শটে নেদারল্যান্ডস মিস করে, জালের দেখা পায় মরক্কো। তৃতীয় শটে দুদলই জালের দেখা পেলে সমতায় ফেরে টাইব্রেকার। চতুর্থ শট মিস করে দুদলই। পঞ্চম শটে ডাচরা মিস করলে জয়ের সুযোগ আসে মরক্কোর হাতে। সেই শট হাতছাড়া করেননি ইসমায়েল সাইবারি, তার শটে জালের খোঁজ পায় আফ্রিকার দেশটি।

জয় নিয়ে রাউন্ড অব ষোলোতে পৌঁছাল মরক্কো। সেখানে প্রতিপক্ষ সহ-আয়োজক কানাডা। ম্যাচ ৪ জুলাই বাংলাদেশ সময় রাত ১১টায় গড়াবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নকআউটনেদারল্যান্ডসফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোমরক্কোলিড স্পোর্টসসেমিলিড ২০২৬
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতে ভোটার তালিকা বিতর্ক, সাবেক সম্পাদককে নিয়ে উদ্বেগ

পরবর্তী

যে কারণে নেইমারকে নামাননি, খোলাসা করলেন আনচেলত্তি

পরবর্তী

যে কারণে নেইমারকে নামাননি, খোলাসা করলেন আনচেলত্তি

ঋণ খেলাপি হওয়ায় শপথ নিতে পারবেন না বিএনপির আসলাম চৌধুরী: আপিল বিভাগ

সর্বশেষ

ধেয়ে আসছে ‘আন্ধার’!

আগস্ট ২০, ২০২৬

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ

আগস্ট ২০, ২০২৬

সানি দেওলের করুণ দশা, ছক্কা হাঁকালেন ইমরান হাশমি!

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতি ও স্থানীয় পরিবেশের ওপর চাপ তৈরি করছে: সেনাপ্রধান

আগস্ট ২০, ২০২৬

হাড় হিম করা ভয়ানক এই সিনেমার জন্য প্রস্তুত তো?

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT