চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপে চার রেকর্ডের দ্বারপ্রান্তে মেসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৯ পূর্বাহ্ণ ২১, জুন ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

তিন দিন পর ৩৯ বছর বয়সে পা রাখবেন লিওনেল মেসি। এখনও রেকর্ড গড়া-ভাঙার মধ্যেই আছেন চিরতরুণ আর্জেন্টাইন অধিনায়ক। বিশ্বকাপজয়ী মহাতারকা মহাযজ্ঞে প্রথম ম্যাচে গড়েছেন নতুন তিন রেকর্ড। পরের ম্যাচে তাকে হাতছানি দিচ্ছে আরও চারটি রেকর্ড।

মেসির জন্য বিশ্বকাপে অর্জনের খাতায় পাওয়ার বাকি সামান্যই। আসরের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে করেছেন হ্যাটট্রিক, তাতে হয়ে যায় রেকর্ড এবং মাইলফলক। সে ম্যাচে হন আর্জেন্টাইনদের সবচেয়ে বেশি বয়সী গোলদাতা। বিশ্বকাপের ইতিহাসে বনে যান সবচেয়ে বেশি বয়সী হ্যাটট্রিকের মালিক। তিন গোল করে জার্মান সাবেক মিরোস্লাভ ক্লোসার সঙ্গে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে ভাগ বসান, ১৬ গোল।

এক নজরে দেখে নেয়া যাক কী কী অর্জন হাতছানি দিচ্ছে মেসিকে।

বিশ্বকাপে মেসির ১৬টি গোল রয়েছে, যা ক্লোসার সঙ্গে যৌথ সর্বকালের সর্বোচ্চ। আর মাত্র একটি গোল করলে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলের একক রেকর্ডের অধিকারী হবেন।

দ্বিতীয় রেকর্ডটিও তিনি ক্লোসার সঙ্গে ভাগ বসিয়েছেন। বিশ্বকাপে মেসি ১৭ জয়ের দেখা পেয়েছেন। আর মাত্র একটি জয় পেলেই ক্লোসার ১৭ জয়ের রেকর্ড ছাড়িয়ে সর্বকালের সর্বাধিক বিশ্বকাপ ম্যাচ জয়ের রেকর্ডে পৌঁছে যাবেন মেসি।

যদি মেসি পরের গ্রুপপর্বের ম্যাচে গোল করেন, তিনি ইতিহাসের প্রথম খেলোয়াড় হবেন বিশ্বকাপে টানা ৭টি ম্যাচে গোল করার ক্ষেত্রে। বর্তমানে ব্রাজিলের জর্জিনহো এবং ফ্রান্সের জাস্ট ফন্টেইনের সাথে টানা ৬ ম্যাচে গোল করার রেকর্ডটি ভাগ করে নিয়েছেন।

Reneta

মেসি এবং ব্রাজিলের রিভেলিনো বিশ্বকাপ ইতিহাসে বক্সের বাইরে থেকে সর্বাধিক গোল করার রেকর্ড ভাগ করে নিয়েছেন। দুজনই ৬টি করে গোল করেছেন। বক্সের বাইরে থেকে মেসি আর একটি গোল করলে রেকর্ডটি নিজের করে নেবেন।

প্রতিটি রেকর্ডই মেসি আর্জেন্টিনার পরের বিশ্বকাপের ম্যাচে ভাঙার সুযোগ পাবেন। সোমবার বাংলাদেশ সময় রাত ১১টায় আস্ট্রিয়ার বিপক্ষে নামবে আলবিসেলেস্তেবাহিনী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাজার্মানিফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোব্রাজিলমিরোস্লাভ ক্লোসামেসিরেকর্ডলিড স্পোর্টসসেমিলিড ২০২৬
শেয়ারTweetPin

সর্বশেষ

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে ক্ষতিকর প্রভাব মোকাবেলায় টাঙ্গাইলে কৃষিতে বৈচিত্র

জুন ২৪, ২০২৬

মেঘের আড়ালে রুপালি রেখা থাকে: রোনালদো

জুন ২৪, ২০২৬
ছবি: পিএমও

চীনে ডব্লিউইএফের প্ল্যানারি সেশনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

জুন ২৪, ২০২৬

তীব্র তাপ প্রবাহে পুড়ছে ইউরোপ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু

জুন ২৪, ২০২৬

ফুটবল যাদুকর লিওনেল মেসির জন্মদিন

জুন ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT