চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ম্যাচটা পাতানো ছিল, আর্জেন্টিনাকে আরেকটা বিশ্বকাপ জয়ের অভিনন্দন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৯ পূর্বাহ্ণ ০৮, জুলাই ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বকাপে শেষ ষোলোতে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে প্রায় জিতেই যাচ্ছিল মিশর। শেষপর্যন্ত দুর্দান্ত এক প্রত্যাবর্তনে ম্যাচ ফেরে আলবিসেলেস্তেরা। এদিন রেফারির কিছু সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তুলেছে মিশর। ম্যাচ শেষে হারা দলটির মোস্তাফা জিকো বলেই বসলেন, ম্যাচ ছিল পাতানো, আর্জেন্টিনাকে অগ্রিম বিশ্বকাপ জয়ের অভিনন্দন।

ম্যাচের ১৫ মিনিটে ইয়াসির ইব্রাহিমের গোলে লিড পেয়েছিল মিশর, ৬৭ মিনিটে জিকোর গোলে ব্যবধান দিগুণ করে আফ্রিকার দেশটি। তারা বিতর্ক তুলেছে ৫৮ মিনিটে যখন নিজেদের প্রান্ত থেকে বল টেনে আর্জেন্টিনার জালে জড়ায় সেটি ঘিরে, ফাউলের কারণে জিকোর নান্দনিক গোলটি ভিএআরের পরামর্শে বাতিল করে দেন রেফারি। এরপরই ম্যাচে ফেরে আর্জেন্টিনা, ১৪ মিনিটে তিন গোলে জয়ে নিয়ে মাঠ ছাড়ে বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচ শেষে জিকো রেফারির পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন।

ম্যাচ শেষে তিনি বলেছেন ‘রেফারি মোটেও ভালো ছিলেন না, তিনি অন্যায় করেছেন। তার পক্ষপাতিত্ব স্পষ্ট ছিল। ম্যাচের শুরু থেকেই তিনি আমাদের উপর চড়াও হয়েছিলেন। তিনি চাননি আমরা জিতি। এই ম্যাচটি আগে থেকেই সাজানো ছিল।’

‘সমর্থকদের মুখে হাসি ফোটাতে খুব চেয়েছিলাম, কিন্তু আমি ক্ষমা চাচ্ছি, পারলাম না। এতে আমাদের কোন দোষ ছিল না। এ রেফারি! মনে হচ্ছে ম্যাচটি পাতানো ছিল।’

‘আমরা ২-০ ব্যবধানে এগিয়ে ছিলাম, আর তিনি একের পর এক সিদ্ধান্ত আমাদের বিপক্ষে দিচ্ছিলেন। মনে হচ্ছে আর্জেন্টিনাকে আরও একটি বিশ্বকাপ জয়ের জন্য আগাম অভিনন্দন জানানোই যায়।’

‘আমরা কোন মুহূর্তেই ভাবিনি যে ম্যাচটি শেষ হয়ে গেছে। জানতাম বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে খেলছি। খেলা শুরু হওয়ার আগেই জানা ছিল, একটি অত্যন্ত শক্তিশালী এবং শিরোপার অন্যতম দাবিদার দলের মুখোমুখি হচ্ছি। কিন্তু তারা যদি শুধু নিজেদের যোগ্যতায় জিতত, তবে আমাদের অনুভূতিটা সম্পূর্ণ ভিন্ন হতো।’

ট্যাগ: আর্জেন্টিনাফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোমিশরমোস্তাফা জিকোসেমিলিড ২০২৬সেমিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দক্ষিণ এশিয়ায় এফডিআই প্রবৃদ্ধিতে শীর্ষে বাংলাদেশ

পরবর্তী

আর্জেন্টিনার জয়ে রাজধানীজুড়ে সমর্থকদের উচ্ছ্বাস

পরবর্তী

আর্জেন্টিনার জয়ে রাজধানীজুড়ে সমর্থকদের উচ্ছ্বাস

'ব্যবসার জন্যই ফিফা আর্জেন্টিনা ও মেসিকে রেখে দিতে চায় বিশ্বকাপে'

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT