জানা গেল নভেম্বরে কাদের বিপক্ষে কবে-কোথায় খেলবে আর্জেন্টিনা

চলতি মাসে ফিফা আন্তর্জাতিক বিরতিতে ২০ বছরের দীর্ঘ ক্যারিয়ারের ইতি টেনেছেন লিওনেল মেসি। পরের বিরতি নভেম্বরে। তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা সেসময় কাদের বিপক্ষে খেলবে সেই প্রতিপক্ষ, ভেন্যু এবং তারিখ জানিয়ে দিলো।
আর্জেন্টিনা পরের ফিফা বিরতিতে খেলবে উরুগুয়ে ও কোস্টারিকার বিপক্ষে। লিওনেল স্কালোনির শিষ্যরা নভেম্বরে ম্যাচ দুটি খেলবে ঘরের মাঠেই। আর্জেন্টিনা দলের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম পেজে জানানো হয়েছে।
১৩ নভেম্বর বুয়েন্স আয়ার্সে উরুগুয়ের বিপক্ষে খেলবে আলবিসেলেস্তে দল। ১৭ নভেম্বর কর্দোবায় কোস্টারিকার বিপক্ষে খেলবেন ক্রিস্টিয়ান রোমেরোরা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






