চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপে মেসির চেয়ে বেশি পেনাল্টি গোলের রেকর্ড এখন কেনের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৫ অপরাহ্ণ ১৮, জুন ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

ক্রোয়েশিয়ার বিপক্ষে চলতি বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে পেনাল্টির মাধ্যমে প্রথম গোলটি করেন হ্যারি কেন। স্পট কিক থেকে গোল করে লিওনেল মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসে সর্বাধিক পেনাল্টি গোলের রেকর্ড নিজের করেছেন ইংলিশ অধিনায়ক।

ম্যাচের দশম মিনিটে লুকা মদ্রিচ বক্সের ভেতরে ননি মাডিউককে ফাউল করেন, রেফারি পেনাল্টির নির্দেশ দেন। ডোমিনিক লিভাকোভিচ কেনের প্রথম প্রচেষ্টা বাঁচিয়ে দেন। কিন্তু টিভি রেফারির নির্দেশে মাঠ রেফারি ভিএআরের সাহয্য নিলে দেখা যায় নির্ধারিত সময়ের আগেই বক্সে প্রবেশ করেছিলেন ইয়াস্কো গভার্দিওল। ফলে কেন পুনরায় পেনাল্টি নেয়ার সুযোগ পান, সেখানে থেকে গোলও করেন।

টাইব্রেকার বাদ দিলে এ গোলটি ছিল বিশ্বকাপের ইতিহাসে ৩২ বর্ষী কেনের পঞ্চম পেনাল্টি গোল। খেলা চালিয়ে যাচ্ছেন এমনদের মধ্যে মেসি ও কেন ৪টি করে পেনাল্টি থেকে গোল করে টুর্নামেন্টের রেকর্ড ভাগভাগি করে রেখেছিলেন। এখন ইংলিশ ফরোয়ার্ড শীর্ষ দখল করলেন।

Banglabid

রেকর্ডটিতে ছিলেন তিন সাবেকও। ম্যাচের আগে পর্তুগালের ইউসেবিও, নেদারল্যান্ডসের রব রেনসেনব্রিঙ্ক, আর্জেন্টিনার গ্যাব্রিয়েল বাতিস্তুতা, মেসি এবং ইংল্যান্ডের কেনসহ ৫ জন যৌথভাবে পেনাল্টির রেকর্ড ধরে রেখেছিলেন। বায়ার্ন মিউনিখ তারকা এখন শীর্ষে। তাকে ধরার সুযোগ রয়েছে আপাতত এমন একমাত্র সক্রিয় খেলোয়াড় হলেন মেসি।

২০১৮ সালে টুর্নামেন্টে অভিষেকের সময় কেন গ্রুপপর্বের ম্যাচে পানামার বিপক্ষে ৬-১ গোলের জয়ে হ্যাটট্রিক করেছিলেন, যার মধ্যে দুটি গোল ছিল পেনাল্টি থেকে। একই আসরে শেষে ষোলোতে কলম্বিয়ার বিপক্ষে আরও একটি পেনাল্টি কিক থেকে গোল করেন। কাতারে ২০২২ আসরে ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে কেন চতুর্থ বিশ্বকাপ পেনাল্টি গোল করেছিলেন। ক্রোয়েশিয়ার বিপক্ষে গত রাতে করা গোলের মাধ্যমে সংখ্যা পাঁচে দাঁড়াল।

এদিন আরও একটি রেকর্ড গড়েছেন কেন। ম্যাচে জোড়া গোল করে বিশ্বকাপে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলের রেকর্ডে গ্যারি লিনেকারের পাশে বসেছেন, দুজনেরই গোল ১০টি করে। এদিন দ্বিতীয় ইংলিশ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের তিন ভিন্ন আসরে (২০১৮, ২০২২ ও ২০২৬) গোল করার কীর্তিও গড়েছেন ইংলিশ তারকা। প্রথম জন ডেভিড বেকহ্যাম ১৯৯৮, ২০০২ ও ২০০৬ আসরে এ কীর্তি গড়েছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাইংল্যান্ডফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিওনেল মেসিলিড স্পোর্টসসেমিলিড ২০২৬হ্যারি কেন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘দেশে তৈরি হচ্ছে আরেক ফ্যাসিবাদ’

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

১৯ বছরের মধ্যে এসএসসিতে এবারই সর্বনিম্ন পাসের হার

আগস্ট ১০, ২০২৬

বাংলাদেশ বিষয়ে নরেন্দ্র মোদি কী চান, জানালেন দীনেশ ত্রিবেদী

আগস্ট ১০, ২০২৬

রাষ্ট্রীয় ভাতার আওতায় প্রায় ৮৭ হাজার ধর্মীয় প্রতিষ্ঠান, কারা পাবে এ সুবিধা

আগস্ট ১০, ২০২৬

৩৪ লাখ টাকার ভূষি আত্মসাৎ: যশোরে ধরা পড়ল প্রতারক চক্রের ২ সদস্য

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT