চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই জয়ে নকআউটে কলম্বিয়া, আশা শেষ নয় কঙ্গোরও

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৭ পূর্বাহ্ণ ২৪, জুন ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

শেষ হল বিশ্বকাপে গ্রুপপর্বের দ্বিতীয় রাউন্ড, ইতিমধ্যে বেশকিছু দল নিয়েছে বিদায়, পরের রাউন্ড নিশ্চিত করেছে কিছু দল। সবশেষ কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে শেষ বত্রিশে গেল কলম্বিয়া। কে গ্রুপে থাকা উজবেকিস্তান বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে, তবে পর্তুগাল এবং কঙ্গোকে শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে পরের রাউন্ডের খোঁজ পেতে চাইলে। গ্রুপটি থেকে আর একটি দল নকআউট নিশ্চিত করবে এবং অন্য একটি দল সেরা তৃতীয় হিসেবে যাওয়ার সুযোগ পেতে পারে।

গুয়াদালাহারার এস্তাদিও অ্যাক্রন স্টেডিয়ামে ম্যাচের প্রথম থেকে আক্রমণ চালায় কলম্বিয়া। বাধা হন কঙ্গো গোলরক্ষক লিওনেল এমপাসির দুর্দান্ত পারফরম্যান্সের কাছে। ম্যাচের ষষ্ঠ মিনিটে জালের দেখা পেয়েছিল কলম্বিয়া, অফ সাইডে সে গোল বাতিল হয়।

দ্বিতীয়ার্ধে নেমে জালের দেখা পেতে মরিয়া হয়ে ওঠে লাতিন দেশটি, এবারও বাধা হয়ে দাঁড়ায় কঙ্গো গোলরক্ষকের পারদর্শিতা। ম্যাচের ৭৬ মিনিটে দানিয়েল মুনোজ একমাত্র জয়সূচক গোলটি করেন, যাতে ভর করে পরের রাউন্ড নিশ্চিত করে কলম্বিয়া।

ম্যাচের ৭৯ এবং ৮০তম মিনিটে দুবার জালে বল জড়ান কলম্বিয়ার বায়ার্ন মিনিউখ তারকা লুইস দিয়াজ। দুবারই অফসাইডে কাটা পড়ে গোল। শেষঅবধি আগের এক গোলেই আসে জয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কঙ্গোকলম্বিয়াফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিড স্পোর্টসসেমিলিড ২০২৬
শেয়ারTweetPin

সর্বশেষ

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১

জুন ২৪, ২০২৬

সাহসিকতার পুরস্কার পেলেন ইন্সপেক্টর মোস্তফা

জুন ২৪, ২০২৬

প্রথমবার পরিচালকের আসনে নওশাবা

জুন ২৪, ২০২৬

নেইমার ৯০ মিনিটও খেলতে পারে: আনচেলত্তি

জুন ২৪, ২০২৬

রাফিনহাকে পাবে না ব্রাজিল, প্রস্তুত স্কটল্যান্ড পরীক্ষায়

জুন ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT