ফুটবল

জাপানের বিপক্ষে ব্রাজিলের একাদশ এমন হচ্ছে?

ব্রাজিল ফুটবল দল মাঠে জাপানের বিপক্ষে ম্যাচের পর অভিনন্দন জানাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিল ফুটবল দল জাপানের বিপক্ষে ম্যাচ শেষে মাঠে একত্রিত হয়ে অভিনন্দন জানাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাতে জাপানের বিপক্ষে নকআউটে মাঠে নামবে ব্রাজিল। এদিন শুরুর একাদশে থাকবেন না নেইমার। এশিয়ার শক্তিশালী দলটির বিপক্ষে বেশ শক্ত একাদশ সাজাবেন কোচ কার্লো আনচেলত্তি, দিয়েছেন আভাস।

এনআরজি স্টেডিয়াম, হিউস্টনে রাতের ম্যাচের জন্য আনচেলত্তি স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের একাদশ বহাল রাখতে পারেন। নেইমারকে আরও একবার বেঞ্চে বসে শুরু করতে হবে, আভাস দিয়েছেন সেলেসাওদের কোচ। এটিও জানিয়ে দিয়েছেন, এদিন নেইমার ১৫ মিনিটের বেশি খেলার মতো ভালো আছেন।

আনচেলত্তি ৪-৩-৩ ফর্মেশনে খেলাবেন দলকে। গোলবার সুরক্ষিত রাখতে প্রথম ভরসা অ্যালিসন বেকার শুরুর একাদশে থাকবেন। ডিফেন্সের জন্য আছেন দানিলো, মার্কুইনহোস এবং গ্যাব্রিয়েল মাগালহেয়েস। বদলি হিসেবে নামতে পারেন অ্যালেক্স সান্দ্রো।

মাঝমাঠের জন্য কাসেমিরো এবং লুকাস পাকুয়েতা সবচেয়ে গ্রহণযোগ্য দুটি নাম। আক্রমণভাগ সামলাতে আছেন ম্যাথিয়াস কুনহা, ভিনিসিয়াস জুনিয়র এবং রায়ান। পরে নেইমারকে বদলি নামাবেন আনচেলত্তি।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ
অ্যালিসন, দানিলো, মার্কুইনহোস, গ্যাব্রিয়েল মাগালহেয়েস, ডগলাস সান্তোস, কাসেমিরো, ব্রুনো গুইমারেস, লুকাস পাকুয়েতা, ম্যাথিয়াস কুনহা, ভিনিসিয়াস জুনিয়র এবং রায়ান।

বিষয়:একাদশ জাপান ফিফা বিশ্বকাপ-২০২৬ বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো ব্রাজিল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…