এই খবরটি পডকাস্টে শুনুনঃ
২৪ বছর পর বিশ্বকাপের মঞ্চে এসেছে তুরস্ক। গ্রুপ পর্বে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো খেলেও জয় আনতে পারেনি তারা। ম্যাচের আধ ঘণ্টার মাথায় এগিয়ে যাওয়া অজিরা শেষে এসে ব্যবধান দিগুণ করে জয় তুলেছে।
কানাডার ভ্যাঙ্কুভার শহরের বিসি প্লেস স্টেডিয়ামে ম্যাচের ২৭ মিনিটে পল ওকন-ইংস্টেলার ক্রসে নেস্টোরি ইরানকুন্ডার গোলে এগিয়ে যায় অজি দল। এরপর থেকে বেশ আক্রমণ চালায় তুরস্ক।
ম্যাচজুড়ে ২৮টি শট নেয় ইউরোপের দেশটি, যার মধ্যে ৭টি ছিল লক্ষ্য বরাবর। বিপরীতে অস্ট্রেলিয়া ৮ শট নিলে যার মধ্যে ৪টি ছিল লক্ষ্যে। তার মধ্যে দুটিতে গোলের দেখা পেয়েছে।
ম্যাচের ৭৫তম মিনিটে কনর মেটকাফের গোলে ব্যবধান দিগুণ করে অস্ট্রেলিয়া। ম্যাচে ৬৩ শতাংশ বল দখলে রেখেছিল হেরে যাওয়া তুরস্ক।
‘ডি’ গ্রুপে একটি করে ম্যাচ খেলে জয়ে পেয়েছে যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া। একটি করে হার তুরস্ক এবং প্যারাগুয়ের। টেবিলে শীর্ষে আছে স্বাগতিকরা এবং দুইয়ে অজিবাহিনী। তিনে থাকা তুরস্কের নিচে প্যারাগুয়ে।







