চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাটজিপিটি-জেমিনি জানিয়ে দিলো কার হাতে উঠতে পারে বিশ্বকাপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৪ অপরাহ্ণ ১৩, জুন ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বিশ্বকাপে কে হাসবে শেষ হাসি, দেখা যাবে জুলাইয়ের ১৯ তারিখ ফাইনাল শেষে। এর আগেই বেশকিছু কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্ম জানিয়ে দিয়েছে সম্ভাব্য বিশ্বচ্যাম্পিয়নের নাম। কোনটি বলেছে স্পেন, কোনটির মতে চ্যাম্পিয়ন হবে ফ্রান্স।

বিশ্বকাপে মাত্র গড়িয়েছে চারটি ম্যাচ। এখনই বেশ কয়েকটি শীর্ষস্থানীয় কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্ম টুর্নামেন্টের পরিস্থিতি মূল্যায়ন করে ফেলেছে। তারুণ্য, কৌশল এবং আন্তর্জাতিক মঞ্চে সাম্প্রতিক সাফল্যের সমন্বয়ের কারণে স্পেন সবচেয়ে বেশি সমর্থিত নাম। কিছু প্ল্যাটফর্ম আবার ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল এবং আর্জেন্টিনাকে নিয়ে প্রত্যাশিত।

প্রধান এআই প্ল্যাটফর্মগুলোর মধ্যে চ্যাটজিপিটি, গ্রোক এবং পারপ্লেক্সিটি ভবিষ্যদ্বাণীর তালিকায় স্পেনকে শীর্ষে রেখেছে। বর্তমান ইউরোপীয় চ্যাম্পিয়নরা গতি ও আত্মবিশ্বাস নিয়ে টুর্নামেন্টে এসেছে। দলে অভিজ্ঞদের সাথে উদীয়মান তারকার সমন্বয় রয়েছে।

বেশ কয়েকটি কারণ স্পেনের দাবিকে শক্তিশালী করেছে। দলে রয়েছে অসাধারণ মিডফিল্ড নিয়ন্ত্রণ, আক্রমণভাগের সৃজনশীলতা এবং রক্ষণভাগের ভারসাম্য। লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামস এবং পেদ্রির মতো তরুণ প্রতিভারা আছেন। অনেক বিশ্লেষক স্পেনকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবচেয়ে পরিপূর্ণ দল হিসেবে দেখছেন।

চ্যাটজিপিটি এমনকি ফাইনালে স্পেনের কাছে ফ্রান্সের পরাজয়ের পূর্বাভাসও দিয়েছে। গ্রোকও উল্লেখ করেছে বেটিং মার্কেট এবং ভবিষ্যদ্বাণীমূলক মডেলগুলো স্পেনকে সবার থেকে এগিয়ে রেখেছে। ফ্রান্স চ্যাম্পিয়ন হওয়ার আলোচনায় দৃঢ়ভাবে টিকে আছে। জেমিনি, ক্লদ সকলেই ফ্রান্সকে প্রধান ফেভারিটের মধ্যে স্থান দিয়েছে।

Reneta

জেমিনি ফ্রান্সকে স্পেনের পাশাপাশি যৌথ ফেভারিট হিসেবে রেখেছে। একইভাবে গ্রোক ব্যক্তিগত দক্ষতা এবং অভিজ্ঞতার মাধ্যমে কঠিন নকআউট ম্যাচগুলো পার করার ক্ষেত্রে ফ্রান্সের এগিয়ে রেখেছে।

এ দুই প্রধান প্রতিদ্বন্দ্বীর বাইরে ইংল্যান্ডকে ধারাবাহিকভাবে পরবর্তী পছন্দের তালিকায় রেখেছে কৃত্রিম বুদ্ধিমত্তা। জেমিনি এবং পারপ্লেক্সিটি উভয়ই ইংল্যান্ডের আক্রমণের গভীরতা এবং শক্তিশালী স্কোয়াডের দিকে ইঙ্গিত করেছে। সমৃদ্ধ বিশ্বকাপ ইতিহাস এবং নতুন কৌশলগত দিকনির্দেশনার কারণে ব্রাজিল একটি জনপ্রিয় ডার্ক-হর্স ফেভারিট হিসেবে রয়েছে।

বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনাও জায়গা পেয়েছে। ক্লদ উল্লেখ করেছে যে, টুর্নামেন্টের ঐতিহ্য এখনও গুরুত্বপূর্ণ, বিশেষ করে উচ্চচাপের পরিস্থিতিতে। তবে বেশিরভাগ পূর্বাভাস আর্জেন্টিনাকে স্পেন এবং ফ্রান্সের থেকে কিছুটা পিছিয়ে রেখেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাইংল্যান্ডকৃত্রিম বুদ্ধিমত্তাফিফা বিশ্বকাপ-২০২৬ফ্রান্সবিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোব্রাজিললিড ২০২৬লিড স্পোর্টসস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও ড্রেসিংরুমে আবেগঘন বার্তা রেখে গেল ইরান

জুন ২৭, ২০২৬

‘শুধু নির্যাতিত নই, দুর্ভাগাও’: ইরান কোচ

জুন ২৭, ২০২৬

উগার্তের চোটে ফিফার ক্ষতিপূরণ পেতে পারে ইউনাইটেড

জুন ২৭, ২০২৬

শোক সামলে ফ্রান্সের বিশ্বকাপ দলে ফিরলেন দেশম

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT