ফুটবল

বাংলাদেশের মানুষের এই অকৃত্রিম ভালোবাসা সত্যিই অভূতপূর্ব: স্কালোনি

বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানালেন বিশ্বজয়ী কোচ

স্কালোনি বাংলাদেশের মানুষের অকৃত্রিম ভালোবাসায় মুগ্ধ. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক ফুটবল কোচ স্কালোনি বাংলাদেশের মানুষের ভালোবাসায় মুগ্ধ, সংবাদ সম্মেলনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাতে ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আসেন আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি। সেখানে এক প্রশ্নে বিশ্বকাপজয়ী কোচ বাংলাদেশকে ধন্যবাদ জানান।

বুধবার আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং ইংল্যান্ড। ম্যাচের জয়ী দল ফাইনালে মুখোমুখি হবে স্পেনের। ম্যাচের আগে বাংলা দৈনিক আজকের পত্রিকার ক্রীড়া সাংবাদিক রানা আব্বাস প্রশ্ন করেন স্কালোনিকে। বলেন, কোন কৌশলগত নয় বরং বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থকদের সম্পর্কে জানতে চাই।

স্কালোনি বলেছেন, ‘বাংলাদেশের মানুষ আমাদের প্রতিবারই বিস্মিত করে। আর্জেন্টিনা থেকে এতদূরের একটি দেশ, তবু আপনাদের এই অকৃত্রিম ভালোবাসা সত্যিই অভূতপূর্ব। আপনাদের দেশে মানুষকে আর্জেন্টিনার জার্সি গায়ে দেখতে পাওয়া আমাদের জন্য এক অনন্য অনুভূতি। আপনাদের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।’

১৯৮৬ সাল থেকে বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থক বাড়তে থাকে, পাশাপাশি ব্রাজিলেরও বিশাল সমর্থকগোষ্ঠী আছে এদেশে। লাতিন দেশ দুটিরও অজানা নেই তাদের ফুটবলের প্রতি এদেশের মানুষের ভালোবাসার কথা। ২০২২ সালে কাতার বিশ্বকাপের সময়ও আর্জেন্টিনার ফুটবলের প্রতি বাংলাদেশ থেকে অঢেল ভালোবাসা এবং সমর্থনের কথা আলোচিত হয়।

বিষয়:আর্জেন্টিনা ফিফা বিশ্বকাপ-২০২৬ বাংলাদেশ স্কালোনি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…