ফুটবল

মেসিকে ফাউল না দেয়ায় চটেছেন সাউথ আফ্রিকা কোচ

মেসিকে ফাউল না দেওয়ায় দক্ষিণ আফ্রিকা কোচ চটেছেন, ফুটবল ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকো দলের ফুটবল খেলোয়াড়দের মধ্যে বিতর্কের সময় রেফারির সিদ্ধান্তের জন্য কোচ চটেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সাউথ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়েছিল মেক্সিকো। ম্যাচে স্বাগতিকরা ১টি এবং আফ্রিকার দেশটি ২টি লাল কার্ড দেখে। যার মধ্যে একটি ছিল আফ্রিকার থেম্বা জোয়ানের। পরে ফিফা জানায় তার নিষেধাজ্ঞা বেড়ে তিন ম্যাচ করা হয়েছে। এতে বেশ চটেছেন বাফানা বাফানাদের কোচ হুগো ব্রুস। জোয়ানের নিষেধাজ্ঞা কমানোর জন্য ফিফায় আবেদন করতে চান তিনি, সঙ্গে আলজেরিয়ার আইসা মান্ডির পায়ে লিওনেল মেসির করা আঘাতের কথাও বলেছেন।

ব্রুস মনে করেন আলজেরিয়ার বিপক্ষে মেসির করা ফাউলের শাস্তি এড়িয়ে গেছে ফিফা। তিনি বিশ্বাস করেন এটি ফিফা শৃঙ্খলা কমিটির দ্বারা একটি অন্যায্য অনুমোদন ছিল। মেক্সিকো সিটিতে ৮৪তম মিনিটে রবার্তো আলভারাদোর মুখে আঘাত করায় জোয়ানকে লাল কার্ড দেখানো হয়। স্ট্যান্ডার্ড শাস্তি হল এক ম্যাচের স্থগিতাদেশ, তবে ফিফা বুধবার জানায়, এটির জন্য নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে। কারণ এটি গুরুতর ফাউল প্লে বলে মনে করা হয়েছে।

যার অর্থ হল সাউথ আফ্রিকা যদি এগিয়ে যায় তাহলে শেষ ষোলো পর্যন্ত জোয়ান আর খেলতে পারবেন না। কোচ বলেছেন, ‘আমি মনে করি, লাল কার্ড, খুব গুরুতর। থেম্বা লাল কার্ড পেয়েছিল এমন পরিস্থিতি আমি ফিরে দেখেছি। আমার মনে হয় না এটি একটি লাল কার্ড ছিল। আমি দেখেছি গতকাল মেসি কী করেছেন।’ সে সময় রেফারি সেটাকে ফাউল না দেয়ার বিষয়টি মানতে পারেননি সাউথ আফ্রিকার কোচ।

আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে লিওনেল মেসি প্রতিপক্ষ অধিনায়ক আইসা মান্ডিড় কাফে পা দিয়েছিলেন। সেসময় তাকে কোন কার্ড দেখানো না হলে বিষয়টি নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। হুগো বলেছেন, ‘আমার মনে হয় মেসির সময় ভিএআরও ছিল না। আমি বলছি না যে মেসিকে লাল কার্ড দেয়া হোক। কারণ খেলোয়াড়কে মাঠে থাকতে হবে, আপনি গতকাল দেখেছেন যে তিনি কী দুর্দান্ত খেলোয়াড়। কিন্তু, হ্যাঁ, এখানে পার্থক্য কী’

বৃহস্পতিবার রাত ১০টায় আটলান্টায় চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হবে সাউথ আফ্রিকা।

বিষয়:আর্জেন্টিনা ফিফা বিশ্বকাপ-২০২৬ লিওনেল মেসি সাউথ আফ্রিকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…