চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্রান্স-মরক্কো ম্যাচে সব রেফারি আর্জেন্টাইন, ফিফার ‘লজ্জা নাই’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২২ অপরাহ্ণ ০৮, জুলাই ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

বেশ বিতর্ক হচ্ছে মিশর-আর্জেন্টিনা ম্যাচের রেফারিং নিয়ে। বেশকিছু অভিযোগ তুলেছেন মিশরীয়রা, দাবি করেছেন ফিফা আর্জেন্টাইনদের বাড়তি সুবিধা দিয়েছে। এরমাঝে আলোচনায় মরক্কোর বিপক্ষে ফ্রান্সের কোয়ার্টার ফাইনালের রেফারি নিয়ে। ওই ম্যাচের সব রেফারি আর্জেন্টাইন। বিষয়টির কড়া সমালোচনা করছে ফরাসি গণমাধ্যম।

সমর্থক, এমনকি অনেক বিশ্লেষকের মতে এবারের আসরে চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার ফ্রান্স। এখন কোয়ার্টার ফাইনালে তাদের ম্যাচে সব আর্জেন্টাইন রেফারি দেয়ায় সমালোচনা শুরু হয়েছে ফিফাকে নিয়ে। ইতিমধ্যে গতরাতে মিশরের বিপক্ষে ম্যাচের রেফারি নিয়ে প্রশ্ন উঠেছে, অভিযোগ তারা আর্জেন্টিনার দিকে পক্ষপাতিত্ব করেছেন। ফ্রান্স ম্যাচে সব আর্জেন্টাইন রেফারি নিয়োগের প্রেক্ষিতে ফরাসি সংবাদমাধ্যম এটিও লিখেছে যে, ‘ফিফার কোন লজ্জা নেই।’

ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ম্যাচের দায়িত্ব দিয়েছে আর্জেন্টাইন রেফারি ফাকুন্দো তেলোর উপর। সঙ্গে দুজন আর্জেন্টাইন সহকারী রেফারি থাকবেন। অন্যদিকে একজন আর্জেন্টাইন চতুর্থ কর্মকর্তা এবং একজন ভিএআর দলে কাজ করবেন। তেলো লাতিন আমেরিকার অন্যতম অভিজ্ঞ রেফারি এবং ২০১৯ সাল থেকে ফিফার আন্তর্জাতিক রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

Banglabid

পর্যবেক্ষকদের কাছে অবাক করা হল, মাঠের এবং ভিডিও রেফারি দলের প্রত্যেক সদস্যই আর্জেন্টিনার। যদিও ফিফা নিয়মিত নিরপেক্ষ দেশগুলো থেকে রেফারি নিয়োগ করে। তবে হাই-প্রোফাইল ম্যাচগুলোতে তারা প্রায়ই রেফারি দলে বিভিন্ন দেশের নাগরিকদের মিশ্রণ ঘটায়।

ফরাসি সমর্থকদের দিক থেকে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। মিশরের বিপক্ষে আর্জেন্টিনার নাটকীয় রাউন্ড অব ষোলোর জয়ের ঠিক একদিন পর বিষয়গুলো সামনে এসেছে। ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ারের পরিচালনায় আর্জেন্টিনার ম্যাচ শেষ হতে হতে বেশ কয়েকটি সিদ্ধান্ত ঘিরে বিতর্ক উঠেছে, মিশর দল যার তীব্র প্রতিবাদ জানিয়েছে।

কোয়ার্টার ফাইনালে বোস্টনের জিলেট স্টেডিয়ামে ৯ জুলাই বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় মরক্কোর বিপক্ষে লড়বে ফ্রান্স।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাফিফা বিশ্বকাপ-২০২৬ফ্রান্সবিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোমরক্কোরেফারিলিড স্পোর্টসসেমিলিড ২০২৬
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে কয়েক হাজার কোটি ডলারের অস্ত্র চুক্তির ঘোষণা ন্যাটোর

পরবর্তী

মেসি-আর্জেন্টিনাকে প্রশংসায় ভাসালেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী রিভালদো

পরবর্তী

মেসি-আর্জেন্টিনাকে প্রশংসায় ভাসালেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী রিভালদো

৯৬ বছরের পুরাতন রেকর্ড গড়লেন লিওনেল মেসি

সর্বশেষ

পরিচয় গোপন রেখে জানানো যাবে ঘুষ চাওয়ার খবর, নতুন ওয়েবসাইট চালু

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভিক্ষুকের মৃত্যুর পর ৩০ বস্তায় ৮ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার

আগস্ট ২৪, ২০২৬

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬

কলকাতার নিউমার্কেটে বহু হোটেল বন্ধ, দ্বিগুণ ভাড়া দিতে হচ্ছে বাংলাদেশিদের

আগস্ট ২৪, ২০২৬

অফিসে ছোট একটি ‘ধন্যবাদ’ কেন বড় পার্থক্য তৈরি করতে পারে?

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT