চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দর্শকদের জন্য বিশ্বকাপে বাড়তি সুযোগ, মূল্যও চড়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩২ অপরাহ্ণ ২৮, এপ্রিল ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

ফুটবলে দর্শকদের একটি অন্যতম সংস্কৃতি টেইলগেটিং, যেটি হল ম্যাচের আগে সমর্থকরা একসাথে মাঠের বাহিরে একত্র হয়ে খাওয়া দাওয়া করা। তবে আসন্ন বিশ্বকাপের এই টেইলগেটিং নিষিদ্ধ করেছিল ফিফা। তবে এবার বোস্টনের জিলেট স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের ম্যাচগুলোর আগে টেইলগেটিংয়ের অনুমতি দেয়া হয়েছে। এছাড়াও সেখানে দর্শকদের জন্য থাকবে বাড়তি সুবিধা। কিন্তু স্বাভাবিক মূল্যের চেয়ে দামও একটু বেশি।

বোস্টন বিশ্বকাপ আয়োজক কমিটি সোমবার জানিয়েছে, ফিফা তার প্রাথমিক অবস্থান থেকে সরে এসেছে। সেই অবস্থানে বলা হয়েছিল, ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত এ টুর্নামেন্টের ১০৪টি ম্যাচের কোনোটিতেই স্টেডিয়ামের বাইরে বসে টেলগেটিং অনুমতি দেয়া হবে না।

বোস্টনের দক্ষিণে ম্যাসাচুসেটসের ফক্সবোরোতে অবস্থিত ন্যাশনাল ফুটবল লিগের দল নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টস দলের হোম গ্রাউন্ডে ছয়টি গ্রুপপর্বের ম্যাচ এবং ৯ই জুলাই একটি কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে। কমিটি বলেছে, এই পরিবর্তনটি স্থানীয় নীতির সাথে সঙ্গতিপূর্ণ, যা স্টেডিয়ামে আয়োজিত অন্য যেকোনো অনুষ্ঠানের মতোই টেইলগেটিংয়ের অনুমতি দেয়। কারণ সেখানে এমন কোনো স্থানভিত্তিক বা স্থানীয় জননিরাপত্তা সংক্রান্ত বিধিনিষেধ নেই যা এটিকে নিষিদ্ধ করতে পারে।

বিশ্বকাপের সময় স্বাভাবিকের তুলনায় জায়গা অনেক কমে যাবে এখানে। প্যাট্রিয়টস দলের খেলার জন্য প্রায় ২০ হাজার গাড়ির ধারণ ক্ষমতা হলেও, বিশ্বকাপ চলাকালীন সাধারণ মানুষের ব্যবহারের জন্য থাকবে মাত্র প্রায় ৫ হাজার গাড়ির ধারণ ক্ষমতার জায়গা।

মেট্রো বোস্টন ট্রানজিট অথরিটি টুর্নামেন্টের খেলাগুলোর জন্য বোস্টন থেকে ফক্সবোরো পর্যন্ত ট্রেনের আসা-যাওয়ার ভাড়া ৮০ ডলার নির্ধারণ করেছে। যা এনএফএল এবং মেজর লিফ সকারের খেলা চলাকালীন ভাড়ার চারগুণ। এছাড়াও একটি এক্সপ্রেস বাসের বিকল্প ব্যবস্থা করা হয়েছে, যা বোস্টন এলাকার বিভিন্ন স্থান থেকে ছাড়বে এবং এর যাতায়েত ভাড়া হবে ৯৫ ডলার।

এছাড়াও সোমবার, নিউ ইয়র্ক সিটি ঘোষণা করেছে, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে এবং দেশের অন্যান্য স্থানে বিশ্বকাপ ম্যাচ উপলক্ষে তারা পাঁচটি বরোর প্রতিটিতে একাধিক ফ্যান ফেস্টের আয়োজন করার পরিকল্পনা করেছে ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানাডাফিফা বিশ্বকাপ-২০২৬মেক্সিকোযুক্তরাষ্ট্রলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT