চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০২৬ বিশ্বকাপের জন্য ট্রাম্পের নেতৃত্বে হচ্ছে টাস্কফোর্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৩ অপরাহ্ণ ০৮, মার্চ ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
ট্রাম্পের নেতৃত্বে ট্রাসের টাস্কফোর্সের বৈঠক, আমেরিকা ও যুক্তরাজ্যের প্রতিনিধিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রস্তুতিতে সহায়তা করতে হোয়াইট হাউজ টাস্কফোর্স গঠন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর প্রধান হিসেবে ট্রাম্পই দায়িত্ব পালন করবেন। ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। টাস্কফোর্সের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য একজন নির্বাহী পরিচালক নিয়োগ দেয়া হবে।

মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউজে শুক্রবার ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে সাক্ষাতের পর টাস্কফোর্স গঠন করেন ট্রাম্প। তাকে ক্লাব বিশ্বকাপের অফিসিয়াল বল দেয়ার পাশাপাশি ২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপের ট্রফিও উন্মোচন করেন ইনফান্তিনো। আগামী বছরের ১৪ জুন যুক্তরাষ্ট্রে শুরু হবে ফিফা ক্লাব বিশ্বকাপ।

ট্রাম্পের নেতৃত্বে টাস্কফোর্সের কাজ হবে, ফেডারেল সরকারের নিরাপত্তা এবং টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনায় সমন্বয় সাধন করা। যে বিষয়টা বিশ্বব্যাপী লাখ লাখ পর্যটককে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো সফরে আকর্ষণ করবে বলে আশা করা হচ্ছে।

Banglabid

ফিফা সভাপতি ইনফান্তিনো বলেছেন, ‘এই টাস্কফোর্স নিশ্চিত করবে যে, সারাবিশ্ব থেকে যেসব ভ্রমণকারী এই অঞ্চলে আসবেন, প্রতিটি দর্শনার্থী যাতে নিরাপদ বোধ করেন, খুশি বোধ করেন এবং অনুভব করেন যে, আমরা বিশেষ কিছু করছি।’

২০২৬ বিশ্বকাপে মোট ৪৮ দেশ অংশ নেবে। ১০৪ ম্যাচের মধ্যে ৭৮টি হবে যুক্তরাষ্ট্রে, আর মেক্সিকো ও কানাডায় হবে ১৩টি করে ম্যাচ। ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে ফাইনাল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইনফান্তিনোটাস্কফোর্সট্রাম্পফিফা বিশ্বকাপ-২০২৬যুক্তরাষ্ট্রলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাঁহাতি মানুষরা কেনো ডানহাতিদের চেয়ে আলাদা?

আগস্ট ১৩, ২০২৬
ছবি: মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

বিএনপির মহাসচিব পদ থেকে মির্জা ফখরুলের পদত্যাগ

আগস্ট ১৩, ২০২৬
ছবি: এনডিটিভি।

ডমিনোস পিৎজায় খাদ্যে ভেজাল: লাইসেন্স স্থগিত

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের ‘ক্ষমতার মেয়াদ’ পর্যন্ত যুদ্ধ চালানোর হুঁশিয়ারি ইরানের

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘জয়-পরাজয় মুখ্য নয়, প্রতিদ্বন্দ্বিতা ছাড়া নির্বাচন হতে দেব না’

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT