ফুটবল

প্রথাগত নিয়ম ভেঙে হবে বিশ্বকাপের ফাইনাল: ফিফা সভাপতি

ফিফা সভাপতি বিশ্বকাপের ফাইনাল নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিফা সভাপতি বিশ্বকাপের ফাইনাল নিয়ে আলোচনা করছেন, পটভূমিতে ডিজিটাল ডেটা ও প্রযুক্তির ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

২০২৬ বিশ্বকাপ ফুটবলের যৌথ আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা। এ আসরের ফাইনাল প্রথাগত নিয়ম ভেঙে হবে। খেলার প্রথমার্ধের বিরতির পর সুপার বোল পদ্ধতিতে শিল্পীরা পারফর্ম করবেন। বুধবার ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এতথ্য জানিয়েছেন।

২০২৬ সালের ১৯ জুলাই হবে বিশ্বকাপের ফাইনাল। ফাইনাল হবে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। যা বিশ্বকাপের সময় নিউইয়র্ক নিউ জার্সি নামে পরিচিত হবে। বিরতির ১৫ মিনিটের মাঝে নির্ধারিত শিল্পীরা পারফর্ম করবেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনফান্তিনো জানিয়েছেন, ‘আমি এটা নিশ্চিত করতে পারি যে, ফিফা বিশ্বকাপ ফাইনালের শো হবে নিউইয়র্কের নিউ জার্সিতে। এটা হবে ফিফা বিশ্বকাপের ঐতিহাসিক মুহূর্ত এবং একটি অনুষ্ঠান হবে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরে।’

‘ব্রোঞ্জ ফাইনাল ও ফাইনালের সময় ফিফা কীভাবে টাইমস স্কয়ারের দায়িত্ব নেবে সে ব্যাপারে আমরা ফিফার সাথে কথাও বলেছি। দুটি দুর্দান্ত ম্যাচ হবে যেখানে বিশ্বের অন্যতম সেরা কিছু খেলোয়াড় থাকবে। নিউইয়র্ক সিটির ঐতিহাসিক টাইমস স্কয়ারে এরচেয়ে ভালো উদযাপনের ব্যবস্থা আর কী হবে?’

‘ফিফা বিরতির মাঝের এ অনুষ্ঠানে শিল্পীদের তালিকা তৈরিতে সাহায্য করার জন্য কোল্ড প্লের ক্রিস মার্টিন এবং ফিল হার্ভেকে ধন্যবাদ জানাতে চাই। একইসাথে অনুষ্ঠানটি টাইমস স্কয়ারেও অনুষ্ঠিত হবে।’ বলেছেন ফিফা সভাপতি ইনফান্তিনো।

তবে বিরতির সময় কতটা দীর্ঘ হবে সে বিষয়টি ফিফা বা ইনফান্তিনোর কেউ নিশ্চিত করতে পারেননি।

বিষয়:ইনফ্যান্তিনো নিউইয়র্ক ফিফা ফিফা বিশ্বকাপ-২০২৬ যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…