চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদো দেননি ভোট, যাদের দিলেন মেসি-এমবাপে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৫ পূর্বাহ্ণ ১৬, জানুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
রোনালদো, মেসি ও এমবাপে ফুটবল মাঠে প্রতিযোগিতা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে ছেলে ও মেয়েদের ক্যাটাগরিতে সেরা খেলোয়াড়, কোচ, গোলরক্ষক, ভক্ত, গোল এবং ফেয়ার প্লে বিজয়ী নির্বাচন করেছে ‘ফিফা দ্য বেস্ট’। জাতীয় দলের অধিনায়ক ও কোচরা নিজ দেশের প্রতিনিধিত্ব করা যেকাউকে ভোট দেয়ার অধিকার রেখেছেন। তবে মনোনীত অধিনায়ক এবং কোচদের নিজেদের ভোট দেয়ার অনুমতি ছিল না। তাই ছেলেদের ক্যাটাগরিতে বর্ষসেরার মনোনীত খেলোয়াড়ের তালিকায় নাম থাকায় নিজেকে ভোট দিতে পারেননি লিওনেল মেসি ও কাইলিয়ান এমবাপে।

বিজয়ী নির্ধারণে গঠন করা হয়েছিল চারটি জুরি বোর্ড। ফিফার সদস্য দেশগুলোর দলের কোচ, অধিনায়ক, মনোনীত সাংবাদিক এবং অনলাইনে ভক্তদের ভোটে প্রতিটি বিভাগে বিজয়ী নির্বাচিত হন। সবাই ক্রমানুসারে তিনজন খেলোয়াড়কে ভোট দেন।

ইংল্যান্ডের রাজধানী লন্ডনে সোমবার জমকালো আয়োজনে ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডের ২০২৩ সালের বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেয়া হয়। কে কাকে ভোট দিয়েছেন, সেটি পুরস্কার বিতরণীর পর প্রকাশিত হয়েছে।

Banglabid

তৃতীয়বারের মতো বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতা মেসি তার প্রথম পছন্দ হিসেবে আর্লিং হালান্ডকে বেছে নেন। সাবেক ক্লাব পিএসজিতে সতীর্থ হিসেবে পাওয়া এমবাপে ছিল তার দ্বিতীয় পছন্দ। ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার জুলিয়ান আলভারেজকে তৃতীয় ভোট দিয়েছেন এলএম টেন।

ফ্রান্সের অধিনায়ক হিসেবে এমবাপে তার প্রথম পছন্দ হিসেবে মেসিকেই ভোট দেন। তার দ্বিতীয় পছন্দ ছিলেন হালান্ড, তৃতীয়টি কেভিন ডি ব্রুইনে। অপরদিকে, ফ্রান্সের বিশ্বকাপজয়ী কোচ দিদিয়ের দেশমের প্রথম পছন্দ ছিলেন তার স্বদেশি এমবাপে। ক্রমানুসারে তিনি হালান্ডকে দ্বিতীয় ও মেসিকে পছন্দের তৃতীয় অবস্থানে রাখেন।

পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো ভোটদানে বিরত থাকেন। তার পরিবর্তে পর্তুগালের হয়ে ভোট দেন অভিজ্ঞ ফুটবলার পেপে। অবাক করা বিষয়, কিংবদন্তি পোর্তো ডিফেন্ডার মেসিকে তার পছন্দের তালিকার সেরা তিনে রাখেননি। ক্রমানুসারে তিনি বের্নার্দো সিলভা, আর্লিং হালান্ড ও ভিক্টর ওসিমেনকে বেছে নিয়েছিলেন।

Reneta

ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেটও আর্জেন্টাইন মহাতারকাকে তার পছন্দের তালিকার সেরা তিনে বিবেচনায় নেননি। তিনি ম্যানচেস্টার সিটির তিন ফুটবলার বের্নার্দো সিলভা ,আর্লিং হালান্ড ও ভিক্টর ওসিমেনকে ক্রমানুসারে ভোট প্রদান করেন। হ্যারি কেনের প্রথম পছন্দ অবশ্য মেসিই ছিলেন। আর্লিং হালান্ডকে দ্বিতীয় ও বের্নার্দো সিলভাকে তৃতীয় স্থানে রাখেন ইংলিশ অধিনায়ক ।

ব্রাজিলের অধিনায়ক কাসেমিরো ক্রমানুসারে হালান্ড, মেসি ও এমবাপেকে ভোট দেন। বরখাস্ত হওয়ার আগে সেলেসাওদের কোচ থাকা ফের্নান্দো দিনিজ তার প্রথম ভোট মেসিকেই দিয়েছিলেন। এরপর তিনি ডি ব্রুইনে ও হালান্ডকে বেছে নেন।

রবার্ট লেভান্ডোভস্কি পোল্যান্ডের অধিনায়ক হিসেবে মেসির পক্ষে নিজের প্রথম পছন্দের ভোট দেন। সিটির ফুটবলার ইলকায় গুনডোয়ানকে দ্বিতীয় ও হালান্ডকে তৃতীয় পছন্দের স্থানে রাখেন এ বার্সা তারকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেফিফাফিফা দ্য বেস্টভোটমেসিরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT