চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নকল ঠেকাতে নারী পরীক্ষার্থীদের নগ্ন করে তল্লাশি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৯ অপরাহ্ণ ২০, জানুয়ারি ২০২৪
আন্তর্জাতিক
A A

ভারতে অনুষ্ঠিত দেশটির ডিএলএড পরীক্ষার একটি কেন্দ্রে নকল ঠেকাতে নারী পরীক্ষার্থীদের নগ্ন করে তল্লাশি করা হয়েছে। এমনকি গর্ভবতী, রজঃস্বলা এবং বিশেষভাবে সক্ষম ছাত্রীরাও ছাড় পাননি বলে অভিযোগ।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলায় তালিত গৌড়েশ্বর উচ্চ বিদ্যালয়ে ডিএলএড (ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন) দ্বিতীয়বর্ষের পরীক্ষার একটি কেন্দ্রে এমন ঘটনা ঘটেছে জানিয়ে স্থানীয় প্রাথমিক শিক্ষা সংসদ এবং জেলা বিদ্যালয় পরিদর্শকের (প্রাথমিক) দপ্তরে লিখিতভাবে অভিযোগ করেছেন বেশ কয়েকজন নারী পরীক্ষার্থী।

নামপ্রকাশে অনিচ্ছুক একজন পরীক্ষার্থী বলেন, বিভিন্ন বড় বড় পরীক্ষার কেন্দ্রে মেটাল ডিটেকটর থাকে। তা দিয়ে তল্লাশি করা হয়। আর এখানে আমাদের পোশাক খুলতে বাধ্য করা হয়েছে। তল্লাশির সময় ২ জন মহিলা ছিলেন। তারা আমাদের এভাবে পরীক্ষা করেছে। এসময় আমরা মানসিকভাবে ভেঙে পড়ি।

১৭ জানুয়ারি থেকে একাধিক কেন্দ্রে শুরু হয়ে গতকাল শেষ হয়েছে এই পরীক্ষা। পরীক্ষায় নিযুক্ত সংস্থার কর্মীরা এমন কাজ করেছে অভিযোগ। তবে ওই সংস্থার দাবি, প্রচুর টুকলি উদ্ধার হওয়ায় তাদের বদনাম করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে এই ঘটনায় তদন্ত শুরু করেছে স্থানীয় জেলা প্রাথমিক শিক্ষা সংসদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তল্লাশিনকলনগ্নপরীক্ষার কেন্দ্রপশ্চিমবঙ্গভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তলিয়ে গেছে ঘাটের সংযোগ, কিশোরগঞ্জ হাওরে ফেরি চলাচল বন্ধ

জুন ১৬, ২০২৬

ইরান খেলল, চোখে চোখ রেখে লড়লো, গোল করল, শুধু জয়টাই পেল না

জুন ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৬ সালে বাংলাদেশের নির্বাচন গণতান্ত্রিক মাইলফলক: কমনওয়েলথ পর্যবেক্ষণ

জুন ১৬, ২০২৬

ক্যালিফোর্নিয়ায় বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

জুন ১৬, ২০২৬

উরুগুয়েকে রুখে দিলো সৌদি আরব

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT