চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ফেলিক্স হলেন অর্থ ছাপার মেশিন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৬ অপরাহ্ণ ২৮, জুলাই ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
ফেলিক্সের ছবি, ফুটবল খেলোয়াড়, জার্সি পরা, মাঠে, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

চেলসির পর্তুগিজ তারকা জোয়াও ফেলিক্স লন্ডন ছেড়ে পাড়ি জমাচ্ছেন মধ্যপ্রাচ্যে। পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল নাসেরে যোগ দিতে সৌদি যাবেন তার স্বদেশী স্ট্রাইকার। আল নাসের তাকে দলে নিতে খরচ করেছে ৪৩.৭ মিলিয়ন ইউরো। ফিফার লাইসেন্সধারী এজেন্ট জেনেফার মেডেলউইচ ফেলিক্সের দলবদলের সমালোচনা করে বলেছেন, ‘ফেলিক্স একজন অর্থ ছাপার মেশিন‘

গণমাধ্যমে জেনিফার বলেছেন, ‘ ফেলিক্স তার আর্থিক উন্নতির কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন। ক্যারিয়ারে নিজের পথকে ছোট করেছেন অর্থের কাছে।‘

‘অনেকদিন ধরেই ফেলিক্স ফুটবল খেলছেন না। তিনি এমন একজন উদাহরণ যিনি নিজের যোগ্যতা অনুভব করতে পারে নি। তরুণ বয়সে ফেলিক্সের এমন সিদ্ধান্ততে আমি মনে করি তিনি অর্থের পিছনে ছুটছেন, নিজেকে অর্থ ছাপার মেশিনের সাথে শামিল করছেন।‘

Banglabid

ফেলিক্সের শৈশবের পর্তুগিজ ক্লাব বেনফিকাতেও ফেরার গুঞ্জন উঠেছিল। তবে জেনিফারের বিশ্বাস, ‘ অর্থ এখানে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যদিও কেউ কেউ এ বিষয়টিকে ব্যবসার সাথেও তুলনা করছেন। যেখানে তরুণ খেলোয়াড়রা আর্থিক উন্নতির ফাঁদে পডেও ইউরোপ ছাড়ার সিদ্ধান্ত নেয়। ‘

ইউরোপিয়ান ফুটবলের উজ্জ্বল তারা ফেলিক্সকে ২৫ বর্ষেই এমন সিদ্ধান্ত নিতে হচ্ছে তার পিছনে অর্থকেই দায়ী করছেন এজেন্ট জেনিফার।

২০১৯ সালে লা-লিগার ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ তাকে নিয়ে আসে ১২৬ মিলিয়ন খরচ করে। এরপরে বার্সেলোনা, এসি মিলান ও চেলসিতে এসেও নিজের ধারাবাহিকতা ধরে রাখতে ঝামেলা পোহাতে হয় ফেলিক্সকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল-নাসেরফেলিক্সচেলসিরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT