চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্প-মাস্কের আপত্তিতে মার্কিন সরকারের কার্যক্রম বন্ধের শঙ্কা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৬ অপরাহ্ণ ২০, ডিসেম্বর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

নতুন বছরের শুরুর দিকে সরকারি কার্যক্রম চালু রাখতে ১০০ বিলিয়ন ডলারের একটি বিল প্রত্যাখ্যান করেছেন ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্ক। তাদের এ সিদ্ধান্তে তৈরি হয়েছে উত্তেজনা, বিভেদ বাড়ছে রিপাবলিকান পার্টিতেই। কারণ, এর ফলে সরকারের কার্যক্রম বন্ধ হয়ে গেলে মার্কিন অর্থনীতিতে দেখা দিতে পারে বিশৃঙ্খলা।

বিবিসি জানিয়েছে, নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ধনকুবের ইলন মাস্ক ক্ষমতা গ্রহণের আগেই নিচ্ছেন একের পর এক সিদ্ধান্ত। এবার যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টিটিভের স্পিকার মাইক জনসনের একটি অস্থায়ী বিলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন দু’জন।

নতুন বছরের শুরুর দিকে সরকারি কার্যক্রম চালু রাখতে ১শ’ বিলিয়ন ডলারের একটি অস্থায়ী বাজেট ছিল বিলটিতে। এই অর্থে দুর্যোগ মুহূর্তের ত্রাণ, কৃষকদের অর্থ সহায়তা ও বাল্টিমোরের সেতু পুনর্নির্মাণের কথা ছিল।

তবে ট্রাম্প ও মাস্কের এই অবস্থানের কারণে কংগ্রেসে অস্থিরতা দেখা দেয়ার পাশাপাশি সরকারের কার্যক্রম বন্ধ হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে, রিপাবলিকানদের মধ্যে এই বিল নিয়ে তীব্র বিতর্ক দেখা দিয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প ও মাস্কের পদক্ষেপে যদি সরকারের কার্যক্রম বন্ধ হয়ে যায়, তাহলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও জনজীবনে তা নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এদিকে, রাজনৈতিক এই অস্থিরতা ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ কীভাবে চলবে, তার একটি ‘প্রাথমিক সংকেত’ হিসেবে দেখছেন অনেকে। এই সংকটের মধ্যে, কংগ্রেসে ২০২৫ সালের বাজেট তৈরিতে ও রয়েছে অনিশ্চয়তা। আগামী কয়েক সপ্তাহে এর কী পরিণতি হবে, তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ট্রাম্পমার্কিন সরকারমাস্ক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রবাসী ৪ বাংলাদেশি ভাইয়ের মৃত্যুর ঘটনার তদন্তে ওমান পুলিশ

মে ১৬, ২০২৬

লিটনের কাছে সিলেটের সেঞ্চুরি অন্যরকম

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদায় বলবেন না বরং বলি, আবার দেখা হবে: বিদায়ী ভারতীয় হাইকমিশনার

মে ১৬, ২০২৬

এশিয়াজুড়ে সার্কুলার ইকোনমি এগিয়ে নিতে ‘সোসাইটি ফর এশিয়ান সার্কুলার ইনোভেশন নেটওয়ার্ক’

মে ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT