আন্তর্জাতিক

সৌদি আরবে রোজা শুরু

চাঁদ দেখার দৃশ্য, মসজিদ ও আকাশে চাঁদ, রমজান শুরু. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগৃহীত

সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল ১১ মার্চ সোমবার থেকে দেশটিতে রোজা শুরু হতে যাচ্ছে। 

আরব নিউজ জানিয়েছে, আজ রোববার ১০ মার্চ সন্ধ্যায় দেশটির সুদাইর ও আল-হারিকে অঞ্চল থেকে রমজান মাসের চাঁদ দেখা গেছে। দেশটির সুপ্রিম কোর্ট ঘোষণা করেছে, আগামীকাল সোমবার থেকে সৌদি আরবে রমজান পালিত হবে।

এছাড়াও সংযুক্ত আরব আমিরাত এবং কাতারেও রমজান মাসের চাঁদ দেখা গেছে। তাই সেসব দেশেও সোমবার থেকে রমজান শুরু হবে।

উল্লেখ্য, বাংলাদেশে সৌদি আরবের একদিন পর থেকে রোজা পালন করা হয়। সেই হিসেবে ১২ তারিখ মঙ্গলবার থেকে বাংলাদেশ পবিত্র রমজান মাস শুরু হতে পারে।

বিষয়:রোজা সৌদি আরব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…