চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন হলে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে: আবু হানিফ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪১ অপরাহ্ণ ১৪, আগস্ট ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A
নেতারা নির্বাচনের জন্য গণসংযোগ করছে, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই গণঅভ্যুত্থানে যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচার করতে হবে। সংস্কার ও বিচারের দৃশ্যমান অগ্রগতি ছাড়া নির্বাচন হলে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকে গণসংযোগ চলাকালে তিনি এসব কথা বলেন।

আবু হানিফ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর মানুষ চায় ৫৪ বছরের এই রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হোক। বিদ্যমান কাঠামোর সংস্কার হোক। পুরোনো ব্যবস্থা এখন আর জনগণ চায় না। মানুষের চাওয়াকে প্রাধান্য দিয়ে সংস্কার করতে হবে।

তিনি অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেন, এক বছরের পেরিয়ে গেলেও সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করতে পারেনি। বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনী অপরাধীদের আটক করলেও কয়েকদিন পরেই জামিনে বেরিয়ে আবার অপরাধে যুক্ত হয়। এসব অপরাধীদের অনেকের নামে ১৫ থেকে ২০টি মামলা রয়েছে। এসব অপরাধীদের পুলিশ আটক করলেও বিচারকরা জামিন দিয়ে দেয়।

অন্তর্বর্তী সরকারের আমলে অনেক শীর্ষ সন্ত্রাসীরা জামিনে বের হয়েছে বলে জানান এই গণঅধিকার পরিষদ নেতা।

আবু হানিফ বলেন, কিশোরগঞ্জের মানুষ আগামী নির্বাচনে তরুণ নেতৃত্বকে বেছে নেবে। তরুণরা প্রমাণ করেছে কোন ভয়ের কাছে তারা আপোষ করে না। এই তরুণদের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়তে হবে।

এসময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান উজ্জ্বল, কিশোরগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হযরত আলী অভি চৌধুরী, সহ সভাপতি শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাসান, প্রচার সম্পাদক মোমিন উদ্দিন জনিসহ স্থানীয়  নেতৃবৃন্দ।

ট্যাগ: আবু হানিফগনঅধিকার পরিষদনির্বাচনফ্যাসিবাদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আগস্টের প্রথম ১৩ দিনে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে ২৮.৬ শতাংশ

পরবর্তী

লঘুচাপের ফলে দেশজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস

পরবর্তী
বৃষ্টির ফোঁটা গাছের পাতার উপর পড়ছে, প্রাকৃতিক দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

লঘুচাপের ফলে দেশজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস

দুই ব্যক্তি হাসিমুখে একসঙ্গে দাঁড়িয়ে, পেছনে আধুনিক ভবনের জানালা।. Channel i News - চ্যানেল আই নিউজ

মেলবোর্নের রাস্তায় স্বপ্নের নায়কের মুখোমুখি দিব্য!

সর্বশেষ

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬

এনার্জি ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৬: ৫ তরুণ উদ্ভাবককে ৫০ হাজার টাকার ফেলোশিপ

আগস্ট ২৭, ২০২৬

সালাম দিয়ে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

আগস্ট ২৭, ২০২৬
নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে চ্যানেল আই অনলাইন প্রতিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

নজরুল বনাম বৃটিশ সরকার: ধুমকেতুর আগুনে রাষ্ট্রদ্রোহের মামলা!

আগস্ট ২৭, ২০২৬

বাংলাদেশ আসক্তি পেশাজীবী সংগঠনের নতুন কমিটি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT