বিদ্যুৎ খরচ কমাতে ছয় বছর আগে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ সোলার ও বিদ্যুৎ দিয়ে চালিত সমন্বিত এলএলপি পাম্প চালু করে। নবায়নযোগ্য সৌর শক্তিতে সেচ ব্যবস্থা চালানো শুরুর পর, প্রতিষ্ঠানটি তাদের অব্যবহৃত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করতে শুরু করেছে। নেট মিটারিং নামের এই পদ্ধতিতে লাভবান হচ্ছেন কৃষক।






