আন্তর্জাতিক

সৌদি আরবে মার্কিন কর্মকর্তাদের পরিবারসহ দেশ ছাড়ার পরামর্শ

সৌদি আরবে মার্কিন কর্মকর্তাদের পরিবারসহ দেশ ছাড়ার পরামর্শ

ছবি: সংগৃহীত

নিরাপত্তাঝুঁকির কারণে সৌদি আরবে কর্মরত জরুরি দায়িত্বে নিয়োজিত নন, এমন মার্কিন সরকারি কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস। একই সঙ্গে সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নতুন করে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) এ সতর্কতা জারি করা হয়। এর আগে গত ২৩ অক্টোবর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এ-সংক্রান্ত নির্দেশনা দিয়েছিল। তারই ধারাবাহিকতায় নতুন করে নাগরিকদের সতর্ক করল রিয়াদে মার্কিন দূতাবাস।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে দূতাবাস জানায়, সাম্প্রতিক সময়ে ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রেক্ষাপটে সৌদি আরবের যেকোনো বিমানবন্দর ব্যবহারের আগে মার্কিন সরকারি কর্মীদের মিশনপ্রধানের বিশেষ অনুমতি নিতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে নতুন করে হামলা হতে পারে। এ ছাড়া দেশটির আকাশসীমা বন্ধ হয়ে যাওয়া, ফ্লাইট বাতিল এবং যাতায়াতে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।

এসব ঝুঁকি বিবেচনায় সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি ভ্রমণসংক্রান্ত পরিস্থিতির পরিবর্তন সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখতে বলা হয়েছে।

বিষয়:নিরাপত্তাঝুঁকি মার্কিন নাগরিক যুক্তরাষ্ট্র সৌদি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…