চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেমন জমলো ফারিণ-প্রীতমের রসায়ন?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০০ অপরাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০২৪
বিনোদন
A A

ভালোবাসার মাস ফেব্রুয়ারি। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) থেকে দেশের জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম চরকিতে দেখা যাচ্ছে ‘মিনিস্ট্রি অব লাভ’-এর দ্বিতীয় সিনেমা ‘কাছের মানুষ দূরে থুইয়া’। শিহাব শাহীনের পরিচালনায় এই সিনেমার মধ্যে দিয়ে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন প্রীতম হাসান ও তাসনিয়া ফারিণ।

‘কাছের মানুষ দূরে থুইয়া’-কে নির্মাতা বলছেন একটি স্পর্শের গল্প। জীবনের প্রয়োজনে দূরে যাওয়া আবার অনুভূতির আলোড়নে ফিরে আসার গল্প। ‘লং ডিসট্যান্স রিলেশনশিপ’ এ পরস্পর থেকে হাজারও মাইল দূরে অবস্থানরত প্রেমিক–প্রেমিকার কষ্টের গল্প। দূরত্ব কীভাবে সম্পর্কে ক্লেদ, সন্দেহ, অবিশ্বাস, রাগ, ক্ষোভ, বিচ্ছেদ ঘটায় তার গল্প। ‘কাছের মানুষ দূরে থুইয়া’ একটি আলিঙ্গনের গল্প।

চরকি জানাচ্ছে, মুক্তির দুইদিনেই সামাজিক মাধ্যমগুলোতে ‘কাছের মানুষ দূরে থুইয়া’ নিয়ে বেশ ইতিবাচক প্রতিক্রিয়া নেটিজেনদের মাঝে। এ ব্যাপারে পরিচালক শিহাব শাহীন বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘আমি সব সময় চেষ্টা করি দর্শককে নতুন কিছু উপহার দেয়ার। সিনেমাটা নির্মাণ করতে গিয়ে এটাই মাথায় ছিল। দর্শকদের যে কাজ ভালো লাগছে এটা জেনে খুব আনন্দ লাগছে। ভালোবাসার গল্পে লং ডিস্ট্যান্স সম্পর্ক নিয়ে আমাদের এখান খুব কম কাজ হয়েছে। তাই ভালোবাসার এই দিকটা নিয়েই কাজ করেছি।

ফিল্মে প্রথমবার প্রীতম হাসান ও তাসনিয়া ফারিণ জুটির রসায়ন নিয়েও দর্শক কথা বলছেন। জানাচ্ছেন নিজেদের ভালোলাগার অনুভূতি! ২ ঘণ্টা ২৪ মিনিটের এই সিনেমায় এই দুজন ছাড়াও অভিনয় করেছেন রূপন্তী আকিদ, সমাপ্তি মাশুক, খলিলুর রহমান কাদেরী, শিরিন আলম, শুভজিৎ ভৌমিক, শাহীন শাহনেওয়াজসহ আরও অনেকে।

তাসনিয়া ফারিণ অভিনয়ে এখন নিয়মিত মুখ। ‘কাছের মানুষ দূরে থুইয়া’-সিনেমার গল্প যেনো তার জীবনের সাথে একদম মিলে যায়। দীর্ঘদিন লং ডিস্ট্যান্স রিলেশনশিপে থাকার পর কিছুদিন আগেই বিয়ে করেছেন ভালোবাসার মানুষকে। কাজটি করতে গিয়ে বেশ ইমোশনালও হয়েছেন ফারিণ। তিনি বলেন, এটি আমার খুব ভালোবাসার একটা কাজ। শিহাব ভাইয়ের সাথে কাজ করাটা সব সময় ব্লেসিং-এর। সেই সাথে পুরো টিম জোস ছিল। প্রীতমের সাথে কাজ করার অভিজ্ঞতাও খুব ভালো। দর্শক এখন সিনেমাটা দেখে পছন্দ করলে তবেই আমাদের সার্থকতা।

প্রীতম হাসান গায়ক থেকে নায়ক হয়েছেন এই সিনেমায়। অভিনয় নিয়ে তার পরিকল্পনা কি বা অভিনয়ে নিয়মিত হবেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘অভিনয়ে নিয়মিত হবো কি না এটা ভাবার চেয়ে ভালো কাজ করার ভাবনা বেশি। অভিনয় তো খুব কম করা হয়। কম কাজই বেশি সময় নিয়ে করতে চাই। ‘কাছের মানুষ দূরে থুইয়া’ আমার জন্য অন্যরকম ভালোবাসার কাজ। সিনেমাটা দেখে দর্শক আমাকে পছন্দ করছে, আমাদের কাজটা দেখছে এটাই প্রাপ্তি।

Reneta

সিনেমার চিত্রনাট্য লিখেছেন পরিচালক শিহাব শাহীন নিজেই ও সঙ্গে ছিলেন জাহান সুলতানা। সিনেমাটোগ্রাফি করেছেন কামরুল ইসলাম শুভ। এডিটিং ও কালার গ্রেডিং করেছেন লিওন রোজারিও। মিউজিক করেছেন খৈয়াম সানু সন্ধি ও ইমন চৌধুরী। সাউন্ড ডিজাইনে ছিলেন রিপন নাথ ও ব্যকগ্রাউন্ড স্কোরে খৈয়াম সানু সন্ধি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অটোবায়োগ্রাফিকাছের মানুষ দূরে থুইয়াচরকিতাসনিয়া ফারিণতিশাপ্রীতম চৌধুরীপ্রীতম হাসানমিনিস্ট্রি অব লাভমোস্তফা সরয়ার ফারুকীলিড বিনোদনশিহাব শাহীন
শেয়ারTweetPin

সর্বশেষ

টেবিলের শীর্ষে ফিরেছে আর্সেনাল, জিতেছে লিভারপুল

এপ্রিল ২৬, ২০২৬

পিছিয়ে পড়েও সাউদাম্পটনকে হারিয়ে এফএ কাপের ফাইনালে ম্যানসিটি

এপ্রিল ২৬, ২০২৬
ছবি সংগৃহীত

মার্কিন প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল, পরিস্থিতি কোন পথে

এপ্রিল ২৬, ২০২৬

খাদ্য মজুদ বাড়ানোসহ কৃষিতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ

এপ্রিল ২৫, ২০২৬

গেতাফেকে হারিয়ে শিরোপার আরও কাছে বার্সেলোনা

এপ্রিল ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT