জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশে দেওয়া ভাষণ একটি দলের পক্ষে অনুগত থাকার বহিঃপ্রকাশ; এর মাধ্যমে নিরপেক্ষতা হারিয়েছে সরকার। এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও জানান তিনি। মগবাজারে আট দলের যৌথ সংবাদ সম্মেলনে মুহাম্মদ তাহের অভিযোগ করেন, সরকারকে ভুল পথে নিয়ে যাচ্ছেন তিন উপদেষ্টা। দেশে পরিবর্তনের স্বপ্ন হোঁচট খেয়েছে বলেও মন্তব্য করেন তিনি।






