চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না পারা এই সরকারের দুর্বলতা: আবু হানিফ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৫ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A
আবু হানিফ বক্তৃতা দিচ্ছেন, আলোচনা সভা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

দল হিসেবে আওয়ামী লীগ অপরাধের সাথে জড়িত উল্লেখ করে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না পারা অন্তবর্তীকালীন সরকারের দুর্বলতা।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেল ৩টায় গণঅধিকার পরিষদ (জিওপি) সুনামগঞ্জ জেলা শাখার কমিটি গঠনের লক্ষে মতবিনিময় ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এসময় জেলার নেতৃবৃন্দ কমিটি গঠনের বিষয়ে মতামত দেন।

Banglabid

আবু হানিফ বলেন, আওয়ামী লীগ গত ১৫ বছর দেশে গুম খুন করেছে, সব শেষ জুলাই গণঅভ্যুত্থানে দেশে গণহত্যা চালিয়েছে, কিন্তু সেই আওয়ামী লীগের অপরাধীদের বিরুদ্ধে সরকার তেমন কোন ব্যবস্থা নিতে পারছে না। দল হিসেবে আওয়ামী লীগ অপরাধের সাথে জড়িত। গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না পারা অন্তবর্তীকালীন সরকারের দূর্বলতা।

তিনি বলেন, আমরা দেখেছি সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ গণ-আন্দোলনের মুখে পালিয়ে গেছে। গত ৮ ডিসেম্বর তিনি রাশিয়ায় পালিয়ে যান। এর ফলে দেশটিতে তার রাজনৈতিক দল বাথ পার্টির কয়েক দশকের ক্ষমতার অবসান ঘটেছে। এবার তার দলকে বিলুপ্ত ঘোষণা করেছে দেশটির ডি ফ্যাক্টো সরকার। কিন্তু গণহত্যায় জড়িত আওয়ামী লীগের বিরুদ্ধে কেন অর্ন্তবর্তী সরকার ব্যবস্থা নিচ্ছে না। জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশ কে নতুন করে গড়ার সুযোগ করে দিয়েছে। এই দেশে রাজনীতিতে দূর্বত্তদের প্রভাব রয়েছে। রাজনীতির ইতিবাচক পরিবর্তনের জন্য শিক্ষিত মেধাবীদের রাজনীতিতে যুক্ত হতে হবে।

তিনি বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তর জন্য তরুণদের নেতৃত্ব দিতে হবে। এই তরুণদের নেতৃত্বে জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে। পৃথিবীর ইতিহাসে পরিবর্তনের মূল বাহক হচ্ছে তরুণরা। জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অর্ন্তবর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি। কিন্তু উপদেষ্টা পরিষদ দুর্বল হওয়ায় তারা সঠিক কিংবা কঠোর কোন সিদ্ধান্ত নিতে পারছে না।

Reneta

হানিফ বলেন, সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছি সেগুলো পর্যালোচনা করে বাস্তবায়ন করতে হলে রাষ্ট্র সংস্কারে পূর্বে উপদেষ্টা পরিষদেরও সংস্কার আনা জরুরি। দেশে বিভিন্ন স্থানে এখনও আওয়ামী লীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে চলাফেরা করলেও সরকার ব্যবস্থা নিতে পারছে না। বিভিন্ন স্থানে আওয়ামী লীগ গুপ্ত হত্যা চালাচ্ছে কিন্ত প্রশাসন কিছুই করতে পারছে না।

তিনি বলেন, যেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হবে সাথে সাথে সেখানকার এসপি, ডিসি, ইউএনও ও ওসি বান্দরবান পাঠান, দেখবেন প্রশাসন কিভাবে তখন তৎপর হয়। শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল কিন্তু মাত্র ৩০ জনকে আটক করেছে, এটা নিয়ে হাইকোর্টও ক্ষোভ প্রকাশ করেছে। অপরাধীদের ধরতে ব্যর্থ হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত।

তিনি বলেন, একটা বিষয় খেয়াল করলে দেখবেন গণহত্যার দোসররা এতো দিন চুপ ছিল। আওয়ামী লীগ পালিয়ে থেকে কর্মসূচির নামে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। তারা ফেব্রুয়ারিতে নাকি হরতাল অবরোধের মত কর্মসূচি দিবে। এসব কর্মসূচির নামে যেকোন বিশৃঙ্খলাকে মোকাবিলার জন্য আমরা প্রস্তুত রয়েছি। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে সুশীলতার ছলে একটা গোষ্ঠী আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টাদ করছে। তাদের বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।

গণঅধিকার পরিষদ সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, রাজনীতিবিদদের মুখের কথা এবং মনের কথা এক হবে। দেখি, মুখে বলে এক আর বাস্তবে করে আরেক। দেশকে এগিয়ে নিতে হলে আগে আমাদের নিজেদেরকে দক্ষ করে গড়ে তুলতে হবে। আমরা আগামী তে স্থানীয় ও জাতীয় নির্বাচনে অংশ নিবো। নিজেদের ইতিবাচক কাজের মাধ্যমে জনগণের কাছে যেতে হবে,জনগণের পাশে থাকতে হবে। আমরা কোন চাঁদাবাজ দখলদার কে প্রশ্রয় দিবো না। গণঅধিকার পরিষদের অবস্থান চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে।

মতবিনিময় ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সাবেক সভাপতি মাওলানা আলী আজগর, সঞ্চালনা করেন গণঅধিকার পরিষদ সুনামগঞ্জ সদর উপজেলার আহ্বায়ক মোশাহিদ মিল্টন। এসময় জেলা ও উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগআওয়ামী লীগ অপরাধের সাথে জড়িতআওয়ামী লীগ নিষিদ্ধআবু হানিফগণঅধিকার পরিষদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পদত্যাগ করলেন কোচ জেরার্ড

পরবর্তী

টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে ৫৮তম ইজতেমার প্রথম পর্ব

পরবর্তী
জনগণের পাশে দাঁড়ানোর জন্য মুসল্লিরা একত্রিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে ৫৮তম ইজতেমার প্রথম পর্ব

আহত ব্যক্তিদের পাশে দাঁড়িয়ে চিকিৎসা প্রদান করছে চিকিৎসকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধে রাজধানীবাসীর ভোগান্তি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সারাদেশে সারের ডিলার নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

লিবিয়া থেকে ফিরল ইউরোপে যাওয়ার চেষ্টায় আটক ১৭৪ বাংলাদেশি

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ত্বিশার মৃত্যুর আগে শেষ ৯০ মিনিটে কী ঘটেছিল, চার্জশিটে প্রকাশ

আগস্ট ১৮, ২০২৬

মাতাল হয়ে গাড়ি চালানোয় শাস্তি ওয়ার্নারের, মানতে হবে আদালতের যে নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

করদাতাদের উৎসাহিত করতে হবে, গড়তে হবে দুর্নীতিমুক্ত রাজস্ব ব্যবস্থা: প্রধানমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT