বাংলাদেশ

বুধবার থেকে কারখানা খোলার সিদ্ধান্ত: বিজিএমইএ

বুধবার থেকে কারখানা খোলার সিদ্ধান্তের জন্য প্রস্তুত পোশাক কারখানা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের পোশাক কারখানায় শ্রমিকরা কাজের জন্য প্রস্তুত, কারখানা খোলার সিদ্ধান্তের অপেক্ষায়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা সব কারখানা বুধবার ৭ আগস্ট খোলার সিদ্ধান্ত নিয়েছে তৈরি পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ।

মঙ্গলবার ৬ আগস্ট সংগঠনটির জরুরি বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে শিল্পকারখানার পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নিকট অনুরোধ জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ কে আজাদ।

সাংবাদিকদের তিনি বলেন, বুধবার থেকে কারখানা খুলে দেওয়া হবে। তার আগে কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বিষয়:কারখানা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…