গাজীপুর

টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালের আগুন নিয়ন্ত্রণে

টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালের আগুন নিয়ন্ত্রণে

ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানার রাসায়নিক গুদামে লাগা আগুন দুপুর ১টা ৫৫ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ, এসইউপি, এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সকাল ১০টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

আগুন নিয়ন্ত্রণে টঙ্গী, উত্তরা, গাজীপুর, জয়দেবপুর, পূবাইলসহ আশপাশের এলাকার ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কারখানার একটি ভবনের ষষ্ঠ তলা থেকে কালো ধোঁয়া বের হতে দেখে কর্মচারী ও কর্মকর্তারা দ্রুত বাইরে বেরিয়ে আসেন। পরে কারখানার কর্মীরাও আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় হতাহতের তথ্যও পাওয়া যায়নি।

বিষয়:আগুন নিয়ন্ত্রণ কারখানা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…