চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির বিরুদ্ধে প্রচার চালানো ১৪৮ অ্যাকাউন্ট-পেজ সরিয়েছে ফেসবুক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৭ অপরাহ্ণ ৩১, মে ২০২৪
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি, রাজনীতি
A A
Meta লোগো সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া আইকন. Channel i News - চ্যানেল আই নিউজ

সামাজিক মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়ে নেতিবাচক প্রচারণা ছড়ায় এমন ১৪৮টি অ্যাকাউন্ট ও পেজ সরিয়ে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। ১৪৮টির মধ্যে ৫০টি ফেসবুক অ্যাকাউন্ট ও বাকিগুলো পেজ।

মেটার চলতি বছরের ত্রৈমাসিক প্রতিবেদন সূত্রে  বিবিসি বাংলা এসব তথ্য জানিয়েছে।

মেটা দ্বারা পরিচালিত অনুসন্ধানের উপর তৈরি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিএনপির বিরুদ্ধে প্রচারণা চালানো এই ফেসবুক অ্যাকাউন্ট ও পেজগুলোর সাথে বর্তমানে বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং এর গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) সম্পর্ক পাওয়া গেছে। সিআরআই আওয়ামী লীগ দ্বারা পরিচালিত একটি গবেষণা সংস্থা।

Banglabid

মেটা প্রকাশিত এই প্রতিবেদন প্রত্যাখ্যান করে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া বলেছেন, এটি রাজনৈতিক পক্ষপাতদুষ্ট ও একপেশে একটি প্রতিবেদন, যা ফেসবুকের মতো প্রতিষ্ঠানের কাছ থেকে আশা করা যায় না। নীতিমালা লঙ্ঘন করলে যে কোনো অ্যাকাউন্ট বা পেজ তারা সরাতে পারে। কিন্তু সেটার সাথে আওয়ামী লীগ ও সিআরআইকে জড়ানো আওয়ামী লীগের সুনাম ক্ষুণ্ণ করার আন্তর্জাতিক ষড়যন্ত্র। ফেসবুক যাদের মাধ্যমে তথ্য নিয়েছে তাদের রাজনৈতিক পরিচয় বিশ্লেষণ করা উচিত ফেসবুকেরই।

মেটার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ফেসবুকের নিয়ম লঙ্ঘন করায় আমরা ৫০টি অ্যাকাউন্ট ও ৯৮টি পেজ ফেসবুক থেকে সরিয়ে ফেলেছি। যারা এই কাজ পরিচালান করেছেন তারা সকলেই বাংলাদেশের জনগণ এবং নির্দিষ্ট এক স্থানীয় অডিয়েন্সকে টার্গেট করে এমন নেতিবাচক প্রচারণা করা হয়েছে।

এসব অ্যাকাউন্ট ও পেজগুলোর মোট প্রায় ৩৪ লাখ ফলোয়ার ছিল। একই সাথে এসব পেজ থেকে প্রায় ৬০ ডলারের সমপরিমাণ অর্থ বিজ্ঞাপনে ব্যয় করা হয়েছে।

Reneta

বাংলাদেশের দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে গত বছর আগস্টে মেটার কর্মকর্তারা ঢাকায় এসে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছিলো। তখন মেটা বলেছিলো, গুজব ঠেকাতে সারাবিশ্বে ৯০টিরও বেশি প্রতিষ্ঠানের সাথে কাজ করে তারা।

পরবর্তীতে মেটা জানায়, তাদের প্ল্যাটফর্মের নিয়মকে ফাঁকি দিয়ে বিভিন্ন কৌশল অবলম্বন করে অনেকে কনটেন্ট তৈরি করে থাকে, যে বিষয়ে তারা কাজ চালিয়ে যাচ্ছে। আগামীতে যেন এমন প্রচারণা প্রতিহত করা হয় সেই জন্য আরও কড়া নিয়ম নিয়ে আসবে মেটা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ১৪৮টি পেইজআওয়ামী লীগনেতিবাচক প্রচারণাফেসবুকবিএনপিমেটাসরিয়েছেসামাজিক মাধ্যম
শেয়ারTweetPin

সর্বশেষ

চরম দুশ্চিন্তায় লালমনিরহাটের অঞ্চলের চাষিরা

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

ব্যাংক নম্বর লিখতে হবে না, এক ক্লিকেই টাকা যাবে বাংলা কিউআরে

আগস্ট ১৩, ২০২৬

কে হচ্ছেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী?

আগস্ট ১৩, ২০২৬

মারা গেছেন বিমানবাহিনীর সাবেক প্রধান ও সাবেক সংসদ সদস্য রফিকুল ইসলাম

আগস্ট ১৩, ২০২৬

বাংলাদেশের ১৮ রাষ্ট্রপতি: কে, কবে, কতদিন দায়িত্ব পালন করেছেন?

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT