ফুটবল

শেষ আটে ইউনাইটেডের প্রতিপক্ষ লিভারপুল

এফএ কাপ

ইউনাইটেড ফুটবল দলের খেলোয়াড়রা গোলের পর উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল ম্যাচে ইউনাইটেডের খেলোয়াড়রা লিভারপুলের বিরুদ্ধে গোল উদযাপন করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

নির্ধারিত সময়ের খেলা শেষ হয়ে আসছিল। কিছুতেই মিলছিল না গোলের দেখা। ৮৯ মিনিটে ঘটে অপেক্ষার অবসান। ব্রুনো ফের্নান্দেসের নেয়া ফ্রি কিকে হেডে লক্ষ্যভেদ করে উল্লাসে মাতেন কাসেমিরো, জয়ের আগাম উল্লাসে মাতে ম্যানচেস্টার ইউনাইটেড। যোগ করা সময়ের খেলা ১১ মিনিট গড়ালেও বুধবার রাতে নটিংহ্যাম ফরেস্টকে তাদের মাঠে ১-০ গোলে হারিয়ে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে রেড ডেভিলরা।

টুর্নামেন্টের শেষ আটের লড়াইয়ে শক্তিশালী লিভারপুলকে পাচ্ছে ইউনাইটেড। অ্যানফিল্ডে পঞ্চম রাউন্ডের খেলায় সাউদাম্পটনকে ৩-০ গোলে হারিয়ে অলরেডরা কেটেছে কোয়ার্টারের টিকিট। জোড়া গোল করেন ড্যানস, একবার জালের দেখা পান লুইস কৌমাস।

আরেক ইংলিশ জায়ান্ট চেলসিও কোয়ার্টার ফাইনালে খেলবে। স্ট্যাম্পফোর্ড ব্রিজে লিডস ইউনাইটেডের বিপক্ষে ৩-২ গোলের জয়ে তারা পরের রাউন্ডে খেলা নিশ্চিত করে। ব্রাইটনকে ১-০ গোলে হারিয়ে শেষ আটে পা রেখেছে উলভারহ্যাম্পটন।

আগামী ১৬ মার্চ মাঠে গড়াবে কোয়ার্টার ফাইনালের সবগুলো ম্যাচ। ইতিমধ্যে নির্ধারিত হয়েছে শেষ আটের লাইনআপ।

এফএ কাপের কোয়ার্টার ফাইনালের লাইনআপ:

উলভারহ্যাম্পটন-কভেন্ট্রি সিটি
ম্যানচেষ্টার ইউনাইটেড-লিভারপুল
চেলসি-লেস্টার সিটি
ম্যানচেস্টার সিটি-নিউক্যাসল ইউনাইটেড

বিষয়:এফএ কাপ ম্যানচেস্টার ইউনাইটেড লিভারপুল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…