চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ থেকে রপ্তানি বন্ধ, ভারতে হু হু করে বাড়ছে ইলিশের দাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২২ অপরাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইলিশ মাছের ঝুড়ি, বাজারে সরবরাহ কম হওয়ার কারণে দাম বাড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্তর্বর্তীকালীন সরকার ভারতে ইলিশ রপ্তানি বন্ধের পর থেকে দেশটিতে হু হু করে বাড়ছে পণ্যটির দাম। ভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, ‘মাছ বিক্রেতারা চলমান উত্সব চাহিদা মেটাতে হয়তো অবৈধভাবে আমদানি করতে কিংবা হিমায়িত মজুদ থাকা ইলিশ আকাশচুম্বী দামে বিক্রি করতে বাধ্য হচ্ছে।’

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, দুর্গাপূজাকে ঘিরে ভারতে বাড়ে পদ্মার ইলিশের চাহিদা। আর এই সময়ে রপ্তানি বন্ধ থাকায় বাড়ছে ইলিশের দাম।

প্রতিবেদনে বলা হয়, ভারতের রাজধানীতে এক কেজি পদ্মার ইলিশ বিক্রি হচ্ছে তিন হাজার রুপি বা প্রায় সাড়ে চার হাজার টাকা। অঞ্চল বেধে আবার প্রতি কেজি ইলিশের দাম বাড়ছে ৪ হাজার রুপি পর্যন্ত।

Banglabid

দিল্লির সিআর অংশের একজন খুচরা বিক্রেতা বলেন, তিনিসহ মার্কেটের অনেকে অবৈধভাবে ইলিশ পাচ্ছেন। প্রতি কেজি কিনতে তাদের প্রয়োজন হচ্ছে তিন হাজার রুপি। আপ বিক্রি করছে ৩ হাজার ৫০০ থেকে ৪ হাজার রুপিতে।

তিনি বলেন, দুর্গা পূজা আসছে। এছাড়া বাঙালি ক্রেতারা ইলিশ চায়। তাদের চাহিদা মেটাতে আমাদেরকে ভিন্ন উপায়ে আনতে হচ্ছে।

Reneta

কলকাতার বিখ্যাত গড়িয়াহাট বাজারের একজন মাছের পাইকারি বিক্রেতা একই ধরনের অনুভূতির প্রতিধ্বনি করে বলেন, তিনি প্রতি কেজি দুই হাজার টাকায় ইলিশ বিক্রি করছেন, যেখানে একটি মাছের আকার কমপক্ষে দেড় কেজি।

তিনি আরও বলেন, গোপন চ্যানেলের মাধ্যমে অবৈধভাবে মাছ ভারতে আসছে। ভারত ইলিশের সবচেয়ে বড় আমদানিকারক।

উল্লেখ্য, নিষেধাজ্ঞার আগে কলকাতা ও দিল্লিতে তাজা ইলিশ বিক্রি হত এক হাজার ২০০ থেকে এক হাজার ৫০০ টাকায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইলিশইলিশ রপ্তানি বন্ধভারতে বাড়ছে ইলিশের দাম
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT