প্রবাসীদের বিনিয়োগের পথ সহজ করলো সরকার

Wage Earner’s Welfare Board logo featuring Bangladesh map and bilingual text, representing government welfare initiatives for workers. Channel i News – চ্যানেল আই নিউজ
এখন থেকে যত খুশি ততো ওয়েজ আর্নার্স বন্ড ডলারে কিনতে পারবেন প্রবাসীরা। এ জন্য ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড এ বিনিয়োগের ক্ষেত্রে ঊর্ধ্বসীমা প্রত্যাহার করা হয়েছে।
রোববার (৩ ডিসেম্বর) সরকারের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়। এ সিদ্ধান্ত ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
এতে বলা হয়, ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ডের ক্ষেত্রে এখন থেকে বিনিয়োগের ঊর্ধ্বসীমা থাকবে না বিধায় অনিবাসী বাংলাদেশিরা যে কোন অংকের অর্থ এই বন্ডে বিনিয়োগ করতে পারবেন। ‘জাতীয় সঞ্চয় স্কিম’ এর আওতাধীন পরিবার সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড এবং ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডের ক্ষেত্রে মূল বিনিয়োগকৃত অর্থ স্বয়ংক্রিয়ভাবে পুনঃবিনিয়োগ করা যাবে।
অন্যদিকে, পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র এবং ডাকঘর সঞ্চয় ব্যাংক-মেয়াদি হিসাবের ক্ষেত্রে মুনাফাসহ মূল বিনিয়োগকৃত অর্থ পুনঃবিনিয়োগ এর সুবিধা থাকবে।






