চট্টগ্রাম

রায়ের পরও কী মেয়র পদে বসতে পারবেন বিএনপি নেতা শাহাদাত?

বিএনপি নেতা শাহাদাতের ছবি, রায়ের পরও মেয়র পদে বসতে পারবেন কি না. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি নেতা শাহাদাতের ছবি, যিনি রায় পরবর্তী পরিস্থিতিতে আলোচনায় রয়েছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নির্বাচনে পরাজিত ঘোষণার প্রায় সাড়ে তিন বছর পর বিএনপি নেতা শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসাবে ঘোষণা করেছেন আদালত। দ্রুত গেজেট প্রকাশ করতে নির্দেশ দেয়া হয়েছে নির্বাচন কমিশনকে।

শাহাদাত হোসেন বলেন, মামলার পর সাড়ে তিন বছর ধরে লড়েছি। এতদিন পর আদালত যে রায় দিয়েছে সেটি একটি ঐতিহাসিক রায়। আমি আশা করবো দ্রুত যেন এই রায়টি বাস্তবায়ন করতে উদ্যোগ নেয় নির্বাচন কমিশন।

আদালতের রায়ের পর প্রশ্ন উঠেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদে কী বসতে পারবেন শাহাদাত হোসেন?

এই বিষয়ে নির্বাচন কমিশন জানিয়েছে, রায়ের পূর্ণাঙ্গ আদেশ না দেখে এখনই তারা সিদ্ধান্ত নিতে পারছেন না।

নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম বলেন, ইসির লিগ্যাল উইংয়ের সাথে কথা বলেই আমরা সিদ্ধান্ত নেবো। এখন নির্বাচন কমিশন নেই। যে কারণে হঠাৎ করেই সিদ্ধান্ত দেয়া যাবে না।

নির্বাচন ও স্থানীয় সরকার বিশ্লেষকরা মনে করছেন, ট্রাইব্যুনাল রায় ঘোষণা করলেও এখনই তিনি চেয়ারে বসতে পারবেন না। তার জন্য আরও অপেক্ষা করতে হবে।

বিষয়:আদালত বিএনপি নেতা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…